1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সাবেক স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে স্বামী, পরিবারের দাবি মিথ্যা মামলা - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 29, 2026, 9:30 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সাবেক স্ত্রীর যৌতুক মামলায় কারাগারে স্বামী, পরিবারের দাবি মিথ্যা মামলা

মোঃ ওয়ালীউল্লাহ হাসান  উপজেলা প্রতিনিধিঃ
  • Update Time : Tuesday, February 4, 2025,
  • 133 Time View
70

মোঃ ওয়ালীউল্লাহ হাসান  উপজেলা প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকায় সাবেক স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় কারাগারে গেছেন স্বামী মোঃ আসাদুল ইসলাম। গত,২৩/১/২৫ তারিখে জয়পুরহাট চীপ জুডিশিয়াল আদালতে হাজিরা দিয়ে আদালতে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণ করেন। এদিকে সাবেক স্ত্রীর আদালতে দায়ের করা যৌতুক মামলা মিথ্যা বলে দাবি করেছেন স্বামী আসাদুলের পরিবার। এঘটনায় মিথ্যা মামলার প্রতিবাদে আসাদুলের বাবা মোঃ মোহাতাব হোসেন সাংবাদিক সম্মেলন করেছেন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী)

সংবাদ সম্মেলনে আসাদুলের বাবা মোহাতাব হোসেন সাংবাদিকদের বলেন, প্রায় আট বছর আগে আমার ছেলের সঙ্গে উপজেলার মহিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে পিংকি আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে ৭ বছরের এক কন্যা সন্তানও আছে। বিবাহের পর থেকে তাদের দাম্পত্য জীবন বেশ ভালোই চলছিল। কিন্তু হঠাৎ কিছুদিন থেকে তাদের মাঝে মনমালিন্য দেখা দেয়। এজন্য ছেলের বউ তাদের সংসারে যেন অশান্তি না হয়, স্বামী স্ত্রী এক সাথে ভালো ভাবে থাকতে পারে সেজন্য বাড়ীর পাশে ঝাড়ফুঁক দেয় কবিরাজ সাইফুল ইসলামের কাছ থেকে এক মেয়ের মাধ্যমে তাবিজ নেয় পিংক আক্তার।

এরপর থেকে তাবিজের কারনে সংসার টিকার বদলে আরোও অসান্তি দেখা দেয়। তাদের মধ্যে ঝগড়া ঝাটি আরও বেড়ে যায়। এক পর্যায়ে আমার ছেলে তার স্ত্রীকে জয়পুরহাট আদালতের মাধ্যমে তালাক প্রদান করেন। এদিকে তালাকের কাগজ হাতে পেয়ে ছেলের বউ তার স্বামীর নামে আদালতে একটি মিথ্যা যৌতুকের মামলা দায়ের করেন এবং সেই মামলায় জামিন নিতে গিয়ে আদালত তাকে কারাগারে প্রেরণ করেন।

এখন তথাকথিত সাইফুল কবিরাজের তন্ত্রমন্ত্রের মাধ্যমে আমার ছেলের সংসার ভাঙাসহ সে এই মামলা করেছে। সেজন্য আমরা তথাকথিত সাইফুল কবিরাজের বিচার চাই।

এ বিষয়ে তথাকথিত সাইফুল কবিরাজ বলেন,তারা আমার বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা। আমি তাদের সংসারের অশান্তি দুর করার জন্য কিছু তাবিজ, পানি পড়া,তৈল পড়া,গাছের শিখর ইত্যাদি দেই।সংসার ভাংগার জন্য নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট