সাপাহারে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ হামিদুর রহমান সাপাহার উপজেলা প্রতিনিধি
গতকাল মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সৎ লোকের শাসন চাই,আল্লাহর আইন চাই এই প্রতিপাদ্যকে ধারণ করে সাপাহার সরকারি কলেজ মাঠে বিকেল ৪টায় এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম। তিনি বলেন,সংগঠনের প্রতিটি কর্মীকে আদর্শ,শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে জনগণের কল্যাণে কাজ করতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ–১ (সাপাহার–পোরশা–নিয়ামতপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম।তিনি তৃণমূল পর্যায়ের রাজনৈতিক সচেতনতা, জনসম্পৃক্ততা ও উন্নয়নমুখী কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাপাহার ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ মোফাচ্ছেন হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন
উপজেলা জামায়াতের আমীর মোঃ আবুল খায়ের (তরুণ),সেক্রেটারি মোঃ মাসুদ রানা,শ্রমিক কল্যাণ ফেডারেশন সাপাহার উপজেলা শাখার সভাপতি মোঃ ছাদেকুল হক শাহ্ চৌধুরীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়ন, মাঠপর্যায়ে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন।সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

