
মোঃহামিদুররহমান,সাপাহার নওগাঁ প্রতিনধি:
“দুর্নীতির বিরুদ্ধে তরুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা” প্রতিপাদ্য বিষয়ের আলোকে নওগাঁর সাপাহার আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।৯ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টায় নওগাঁ জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসন সাপাহার এর আয়োজনে এবংসাপাহার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগিতায় দিবস উপলক্ষে সদরের প্রধান প্রধান সড়কে র্যালি শেষে জিরো পয়েন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নুরুল হক (মাস্টার)এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতি মুক্ত ও তারুণ্যের প্রতীক হিসাবে সাপাহার কে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার রুমানা রিয়াজ।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবীর।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক এর পরিচালনায় এ সময় উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজ রহমান সহ দুর্নীতির প্রতিরোধ কমিটির সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।