1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সাংবাদিকদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বে রাখবে পুলিশ মতবিনিময় সভায় নবাগত এসপি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 7:54 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

সাংবাদিকদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্বে রাখবে পুলিশ মতবিনিময় সভায় নবাগত এসপি

Reporter Name
  • Update Time : Tuesday, December 9, 2025,
  • 63 Time View
144

সৈয়দ আলরাজী, পিরোজপুর:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পিরোজপুরে নতুন দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং দমন, মাদক নির্মূল ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত—এসব বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন তিনি।সভায় পুলিশ সুপার বলেন, “সাংবাদিকরা নানা ঝুঁকি মোকাবিলা করে মানুষের কথা তুলে ধরেন। সংবাদ সংগ্রহের সময়ে কেউ যদি বাধা দেয় বা ভয়-ভীতি দেখায়, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তা আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, গুজব, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের লক্ষ্য।কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান কিশোর অপরাধ নিয়ন্ত্রণে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সকলে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন,সমন্বিত উদ্যোগ ছাড়া কিশোর গ্যাং প্রতিরোধ সম্ভব নয়।মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে উল্লেখ করে মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী আরও বলেন,মাদক ব্যবসায়ী কিংবা তাদের পৃষ্ঠপোষকদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না; নিয়মিত অভিযানে আরও গতি আনা হবে।সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ সভায় উপস্থিত সাংবাদিকরা মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহের নিরাপত্তা, নির্বাচনকালীন প্রস্তুতি, কিশোর অপরাধ দমন এবং অপ-সাংবাদিকতা প্রতিরোধসহ বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। পুলিশ সুপার এসব মতামত গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেস ক্লাব সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদ, সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন শুক্কুরসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট