1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
সমতলের ১৬টি সংগঠনের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

সমতলের ১৬টি সংগঠনের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি

প্রতিনিধি: সাগর কুমার সিং 
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে
42

প্রতিনিধি: সাগর কুমার সিং 

২৭ জানুয়ারী ২০২৫, (সোমবার) রাজশাহীস্থ ডাসকো ফাউন্ডেশন হলরুমে সমতলের ১৬টি সংগঠনের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি এবং ঐক্য সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের কেন্দ্রীয় নেত্রী রেবেকা সরেন। সভায় আদিবাসী এক্টিভিস্ট প্রদীপ মার্ডীর সঞ্চালনায় অন্তবর্তীকালীন সরকারের সংবিধান সংষ্কারের উদ্যোগে সংস্কার কমিশনের প্রতিবেদন ও সুপারিশে আদিবাসী বিষয়ক প্রতিফলন বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং বাংলাদেশের আদিবাসীদের আদিবাসী হিসেবেই স্বীকৃতির বিষয়ে ঐক্যবদ্ধ আন্দোলন ও সংগ্রামে সম্মতি প্রকাশ করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন জাতীয় আদিবাসী পরিষদের নেতা সূভাষ চন্দ্র হেমব্রম, আদিবাসী মুক্তি মোর্চার নেতা বাবুলাল মুরমু, আদিবাসী ইউনিয়নের নেতা শ্রীকান্ত মাহাতো, আদিবাসী সংঘের নেতা সুবাস উরাও, জাতীয় আদিবাসী পরিষদের নেতা রতন কুমার শিং, ওঁরাও কালচারাল বিডি’র নেতা মানিক এক্কা, পাহাড়িয়া বাইশির নেতা রঞ্জিত সাউরিয়া, মাহলে ল্যাঙ্গুয়েজ এন্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি) এর নেতা মাইকেল মারান্ডী, মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনের নেতা সুমন পাহান, আদিবাসী ছাত্র পরিষদের নেতা সঞ্জয় কুমার উরাও এবং সুশীল প্রতিনিধি এডভোকেট নরেন্দ্রনাথ টুডু। উক্ত সভায় অংশগ্রহণ করেন জাতীয় আদিবাসী পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, আদিবাসী মুক্তি মোর্চা, আদিবাসী ইউনিয়ন, মাহলে ল্যাঙ্গুয়েজ এন্ড ডেভেলপমেন্ট কমিটি (এমএলডিসি), উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম, মাহলে স্টুডেন্টস কাউন্সিল, ওঁরাও কালচারাল বিডি, সান্তাল ছাত্র ঐক্য, পাহাড়িয়া পরিষদ, পাহাড়িয়া বাইসি পরিষদ, পাহাড়িয়া আদিবাসী স্টুডেন্ট ইউনিয়ন (পাসু), আসারু, বাংলাদেশ আদিবাসী সংঘ, মুন্ডা এসোসিয়েশন এবং মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশন’র মূখপাত্রবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট