1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শ্রীমঙ্গলে পুকুরে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু!  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

শ্রীমঙ্গলে পুকুরে পড়ে চার বছরের এক শিশুর মৃত্যু! 

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে
66

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদরহ ইউনিয়নের পুকুরে পড়ে চার বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে, তার নাম মাথুরা ভট্টাচার্য,পিতা গৌতম ভট্টাচার্য,মাতা কেয়া দেবনাথ, গ্রাম মৌলভীবাজার রোডস্থ জেটি রোড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।

পারিবারিক ও পুলিশের সূত্রে জানা যায়, রোববার ২২ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে শিশুটি ঘরের সামনে খেলাধুলায় থাকা অবস্থায় এক পর্যায়ে তার দাদীমা বাথরুমে চলে যায়, সেখান থেকে ফিরে এসে তাকে উঠানে না পেয়ে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে দেখে তার হাত দেখা যায়। এমতাবস্থায় ওই বৃদ্ধা নারী চিৎকার দিলে এক প্রতিবেশী দৌড়ে এসে পানি থেকে শিশুটিকে উদ্ধার করে পুকুর পাড়েই পানি বাহির করার চেষ্টা করে এতে সামান্য পানি বের হলেও শিশুটির নড়াচড়া ছিল না। পরে দ্রুত শ্রীমঙ্গল ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে, এক পর্যায়ে শিশুটি মৃত্যুবরণ করেছে বলে কর্তব্যরত ডাক্তার জানান।

পরে শ্রীমঙ্গল থানার পুলিশের এসআই মহিবুর রহমান মৃত শিশুটির সুরতহাল রিপোর্ট করে এবং পরিবারসহ আশপাশের লোকজনদের সাথে কথা বলেন, স্থানীয় সাক্ষীদের এবং পরিবারের বক্তব্যে তিনি নিশ্চিত হন যে বাচ্চাটি পানিতে পড়েই মৃত্যুবরণ করেছেন।

পরিশেষে মৃত শিশু বাচ্চার মা ও বাবার আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি প্রদান করেন পুলিশ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম সেলিম জানান, ফুটফুটে এই শিশুটির মৃত্যু নিশ্চয়ই খুবই দুঃখজনক, চার বছরের ঐ শিশু বাচ্চাটি পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে বলে আমরা পরিবার এবং আশপাশ থেকে নিশ্চিত হতে পেরেছি এবং তার বাবা এবং মায়ের আবেদনের প্রেক্ষিতে পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতিতে ময়না তদন্ত ছাড়াই সৎকারের অনুভূতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আপনাদের মাধ্যমে সবাইকে বলতে চাই, প্রত্যেক মা-বাবাকে এবং পরিবার পরিজনের সবাইকে ছোট বাচ্চাদের প্রতি নজর রাখা উচিত, যাতে এরকম দুঃখজনক ঘটনা আর না ঘটে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট