1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৪৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্যামনগরের গাবুরার মেগা প্রকল্পের কার্যক্রম প্রদর্শন করেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধ। 
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫,
  • 190 Time View
100

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধ। 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপাঞ্চল গাবুরার টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি কলবাড়ী আকাশলীনা ইকোপার্ক পরিদর্শন শেষে স্পিডবোটযোগে সুন্দরবন সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ব্লক তৈরি, খাল খনন, রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণসহ মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তাদের দুর্ভোগ বেড়েছে। একাধিকবার সময় বাড়ানোর পরও কাজের গতি ধীর। ১,০৪০ কোটি টাকা ব্যয়ে গাবুরার এই টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের মাত্র ১৫-২০% কাজ সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে কাজের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানান।

পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব পশ্চিম সুন্দরবনের দর্শনীয় স্থান কলাগাছি পর্যটনকেন্দ্র ও দোবেকী ফরেস্ট অফিস ভ্রমণ করেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলার প্রবেশপথ মৌতলা বাসস্ট্যান্ডে ইউএনও মোছা. রনি খাতুনের নেতৃত্বে সরকারী কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন এবং বংশীপুর শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক পিপিএম, পাউবোর নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয়দের অভিযোগ ও দাবি শোনা শেষে সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026