1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শমশেরনগর হাসপাতাল পরিদর্শন করলেন দুই বিশেষজ্ঞ চিকিৎসক

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪,
  • 217 Time View
110

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন কেয়ার বাংলাদেশ এর স্বাস্থ্য ও পুষ্টি প্রোগ্রাম পরিচালক ডাক্তার ইফতেখার খন্দকার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পিজি হাসপাতাল হিস্টো প্যাথলজি বিভাগের অধ্যাপক ডাক্তার ফেরদৌসী বেগম।

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিশেষজ্ঞ চিকিৎসকদ্বয়ের আকস্মিকভাবে শমশেরনগর হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী তাদেরকে হাসপাতাল চত্ত্বর ও আউটডোর সার্ভিসের প্রতিটি কক্ষ এবং প্যাথলজি বিভাগ ঘুরে দেখান।

 

পরে আনুষ্ঠানিকভাবে অতিথিকে শমশেরনগর হাসপাতালের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয়। সাথে সাথে তাঁদের হাসপাতালের সুভেনির মগ উপহার দেওয়া হয়।

 

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী শমশেরনগর হাসপাতাল স্থাপন, তহবিল গঠন, পর্যায়ক্রমে ভবিষ্যৎ পরিকল্পনা অতিথি চিকিৎসকদের সামনে উপস্থাপন করেন। তিনি বেশ জোর দিয়ে বলেন, প্রবাসীরাই আমাদের অক্সিজেন। তারা আর্থিক সহায়তা দিয়েছেন ও দিচ্ছেন বলে আমরা শমশেরনগর হাসপাতাল বাস্তবায়নে কাজ করছি। এখন আপনাদের মতো ব্যক্তিরা প্রয়োজনীয় সুপরামর্শ দিবেন।

 

অতিথি চিকিৎসকদ্বয় তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, প্রয়োজনে আবার আসবো এবং এখন থেকে শমশেরনগর হাসপাতাল পরিবারের হয়ে কাজ করবো।

 

এসময় শমশেরনগর হাসপাতাল কমিটির সদস্য সচিব আব্দুস সালাম, সহকারী অর্থ সচিব জামাল উদ্দিন, সহকারী সদস্য সচিব মাওলানা হেলাল উদ্দিন এবং নির্বাহী সদস্য ও মৌলভীবাজার সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স লিলি রানী দাশ সহ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার, নার্স ও স্টাফরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026