1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লোকনাথ বাবার ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত 

মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫,
  • 172 Time View
138

মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দক্ষিণ রাউজান গশ্চি দাশপাড়া আগমনী সংঘের উদ্যোগে সার্বজনীন শ্রীশ্রী লোকনাথ মন্দিরের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও ত্রিকালদর্শী পূর্ণব্রহ্ম, শিবকল্প মহাযোগী শ্রীশ্রী লোকনাথ বাবার ১৩৪তম তিরোধান দিবস উপলক্ষে মহতী ধর্মসভা, সঙ্গীতানুষ্ঠানদীক্ষাদান, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন ও কৃষ্ণ লীলা প্রদশনী অনুষ্ঠিত হয়।

৩০ ও ৩১ শে জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার গশ্চি দাশপাড়া সার্বজনীন শ্রীশ্রী দূর্গা ও শ্রীশ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব শ্রী মাখন লাল দাশন ও সুব্রত বিশ্বাস। রাসেল দাশ ও পুষ্পিতা দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী প্রিয়ব্রত বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন রিমি দাশ, প্রান্তি বিশ্বাস,অনি দাশ,প্রতীক দাশ(বিরু), শুভ দাশ,রাজ দাশ,তপু দাশ,প্রার্থ বিশ্বাস, জিকু দাশ,প্রিতম দাশ,প্রান্তি বিশ্বাস সহ আরো অনেকে।

গশ্চি আগমনী সংঘ গীতা শিক্ষালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীর অংশগ্রহণে সন্ধ্যা থেকে শুরু হয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর গানে গানে মঞ্চ মাতান চ্যানেল আই ক্ষুদে গানরাজে’র ২য় রানারআপ ঐশী চৌধুরী।

রাত ৮টায় মহানাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্যে করেন ডুল্লাপাড়া শ্রী শ্রী রাধামুকুন্দ সেনাকুঞ্জের অধ্যক্ষ শ্রী ঠাকুর নরোত্তম দাস বাবাজী।

অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে মহানাম যজ্ঞ সংকীর্তন পরিবেশন করেন দয়াল ঠাকুর সম্প্রদায়, রাম লোকনাথ সম্প্রদায়, গৌরি গোবিন্দ সম্প্রদায়, নব- গোপাল সম্প্রদায়।

উক্ত মহতী অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে দূর দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্ত বৃন্দ নর নারী সমবেত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026