1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১২:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি
  • Update Time : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫,
  • 216 Time View
126

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার রায়পুর বাজারের ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

সভায় উপস্থিত ছিলেন রায়পুর পৌরসভার হিসাবরক্ষক নূরে হেলাল মামুন, সহকারী কর আদায়কারী ইকবাল হোসেন পাটোয়ারী, এবং রায়পুর ব্যবসায়ী ফেডারেশনের আহ্বায়ক সাইফুল ইসলাম মুরাদসহ ফেডারেশনের অন্যান্য সদস্যরা। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খাঁনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং বাজার সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

 

ব্যবসায়ীরা সভায় যানজট, পৌর ট্রেড লাইসেন্স, বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, বাজারের স্ট্রিট লাইট অকার্যকর হওয়া, সিসি ক্যামেরা স্থাপন, এবং পৌরসভার রাস্তা উন্নয়নসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান খাঁন বলেন, “আপনারা যদি নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধ করেন, তাহলে জরিমানা মওকুফ করা হবে। তবে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে এবং ফুটপাতে বসে থাকা ভ্যানগুলোর বিষয়ে আমরা যৌথভাবে পদক্ষেপ নেব। আপনারা যে দাবিগুলো তুলে ধরেছেন, সেগুলো যৌক্তিক এবং বাস্তবসম্মত। এগুলো বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন। পর্যায়ক্রমে সবকিছু সম্পন্ন করা হবে।”

 

সভাটি অত্যন্ত আন্তরিক পরিবেশে সম্পন্ন হয় এবং বাজারের উন্নয়নে ব্যবসায়ী ও প্রশাসনের মধ্যে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026