1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১০:৩৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রৌমারীর জিঞ্জিরাম নদীতে ৫ কিলোমিটার জুড়ে কুচুরিপানা, নৌ’ চলাচল বন্ধ

মােঃ সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫,
  • 163 Time View
78

মােঃ সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার জিঞ্জিরাম নদীতে কচুরিপানায় ভরে যাওয়ায় নৌকা চলাচল ব্যাহত হচ্ছে। চর বোয়ালমারী জিঞ্জিরাম নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে এই কচুরিপানার জট সৃষ্টি হয়েছে। এতে সহজে লগি ও বইঠা বাইতে পারছেন না নৌকার মাঝিরা। বুধবার জিঞ্জিরাম নদীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উজান থেকে ভারতীয় পাহাড়ি ঢলের সাথে কুচুরিপানা নেমে আসে এই নদীতে। নদীর স্রোত না থাকায় আটকে যায় কুচুরিপানা এবং সেই সাথে অতিরিক্ত কচুরিপানা জন্মেছে। কোথাও কোথাও কচুরিপানার সাথে ময়লা ও আবর্জনা আটকে নৌকার স্বাভাবিক চলাচলের ব্যাহত সৃষ্টি হয়েছে। নৌকার মাঝিরা বহু কষ্টে খেয়া পারাপার করলেও বর্তামানে বন্ধ রয়েছে। মাঝিদের সঙ্গে যাত্রীরাও বইঠা বেয়ে কচুরিপানার জট ছাড়ানোর চেষ্টা চালাচ্ছেন। মালবাহী নৌকা মাঝে মধ্যে নদীর মাঝে আটকে যাচ্ছে। এ ছাড়া পাড়ের কাছে কচুরিপানা বেশি হওয়ায় মালবাহী নৌকা কিনারে ভিড়তে পারছে না। এতে যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ীরা ভোগান্তিতে পড়ছেন। স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত ফসল জমি থেকে বাড়িতে নিতে পারছেন না। বাড়ির সামনেই নৌকা ঘাট ও নিজস্ব নৌকা থাকা সত্বেও কুচুরিপানার কারনে পারাপার হতে পারছেন না। প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেটে একটি বাঁশের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে তাদের। এতে কৃষকদের অতিরিক্ত শ্রমিক খরচ বহন করতে হচ্ছে। অপরদিকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এর থেকে পরিত্রান চায় এলাকাবাসি। উপজেলার শৌলমারী ইউনিয়নের চর রোয়ালমারী, বাগেরহাট, কাউয়ারচর. ডাঙ্গুয়াপাড়া এলাকায় এ সমস্যা বেশি।

যাত্রী কামাল হোসেন ও ব্যবসায়ী আজিবর রহমান জানান, নদীতে খেয়া পারাপার হতে অনেক সময় লাগে। একদিকে কনকনে শীত, অপর দিকে কচুরিপানার জন্য চলাচল বিঘ্ন হচ্ছে।কৃষক জয়েদ আলী জানান, আমাদের জমির ফসল অনেকদুর ঘুরে বাশের পুল (সাঁকো) দিয়ে আনা নেওয়া করি। আমরা এলাকাবাসি খুব কষ্ট করছি। স্থানীয় জনপ্রতিনিধিরা দেখেও না দেখার ভ্যান করে। কুচুরিপানাগুলো সরিয়ে দেওয়া জরুরি। আমরা এই কষ্ট থেকে রেহাই চাই।

শৌলমারী ইউপি সদস্য জাকির হোসেন জানান, নদীতে কুচুরিপানায় ভরে গিয়ে পারাপার বন্ধ হয়ে গেছে। বন্যা মৌসুম ছাড়া এগুলো সড়ানো সম্ভব না। তবে এলাকাবাসি অনেক কষ্টে আছে। কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)’র রাকিবুল ইসলাম এর ব্যবহৃত মোবাইল ফোনে একাধীকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

 

কুড়িগ্রাম রৌমারী সীমান্তবর্তী এলাকা নতুন বাগেরহাট সংলগ্ন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026