1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির  প্রস্তুতি বিদেশি অস্ত্রসহ গ্রেফতার এক

মো মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার কক্সবাজার
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫,
  • 125 Time View
218

মো মোজাম্মেল হক, স্টাফ রিপোর্টার কক্সবাজার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে একটি বিদেশি অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা ডাকাতকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।গ্রেপ্তাররা হলেন- নয়াপাড়া রেজিস্ট্রার্ড ক্যাম্পের বাসিন্দা মৃত সুলতানের ছেলে মোহাম্মদ হাসান (২৫), নুর আলমের ছেলে মো. নূর কালাম (২৬), মৃত বাছা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২৮)।সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টায় টেকনাফ ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, ১৭ নভেম্বর দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত ১৬ এপিবিএন-এর আওতাধীন সাতটি রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন, জেলা পুলিশ, আনসার ব্যাটালিয়ন, র‌্যাব, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালীন নয়াপাড়া ক্যাম্পের বি-ব্লকের পাঁচ ট্যাংকি মোড় এলাকায় সশস্ত্র ডাকাত অবস্থানের তথ্য পেয়ে বিশেষ টিম দ্রুত অভিযান চালায়। টিমের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে তারা আরও ১০-১২ জন সহযোগী নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026