1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রামপালে ভোটের মাধ্যমে কমিটির গঠনের দাবিতে বিএনপি’র জনসমাবেশ  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 13, 2026, 2:58 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রামপালে ভোটের মাধ্যমে কমিটির গঠনের দাবিতে বিএনপি’র জনসমাবেশ 

আরিফ হাসান গজনবী 
  • Update Time : Saturday, January 25, 2025,
  • 156 Time View
71

আরিফ হাসান গজনবী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে এবং তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কমিটি ভোটের মাধ্যমে গঠনের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার(২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি’র আয়োজনে উপজেলার ফয়লা বাজার বাসস্ট্যান্ডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন দুপুর থেকে উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে রনসেন মোড়ে জড়ো হতে থাকে নেতা-কর্মীরা। পরে হাজার হাজার নেতা-কর্মী মিছিল সহকারে ফয়লা বাজারের সমাবেশে যোগদান করেন।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক শেখ হাফিজুর রহমান তুহিন’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান (শামীম)।

প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ শামীম বলেন, দীর্ঘদিন দেশে সীমাহীন অনিয়ম-দুর্নীতি করেছে আওয়ামী লীগ সরকার। জনগণের ভোটাধিকার হরণ করছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার শাসক হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। স্বৈরাচার পালিয়ে গিয়েও দেশ ধ্বংসের চক্রান্তে লিপ্ত আছে। পতিত স্বৈরাচারের দোসররা এখন বিএনপির ঘাড়ে চাপতে চাচ্ছে। তারা বিএনপির কমিটিতে আসার জন্য নানান কৌশলে এগোচ্ছে। এতদিন যারা আওয়ামী দুঃশাসনের যাতাকলে পড়ে হামলা, মামলা ও কারাবরণ করেছেন তাদেরকেই কমিটিতে আনতে হবে। কোন আওয়ামী লীগের দোসরকে কমিটিতে জায়গা দেয়া হবেনা। গনতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে প্রকৃত বিএনপির কর্মী সংগ্রহ করে ভোটের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোল্লা আঃ ছত্তার, মিলন আকুঞ্জি, মঞ্জুর ফারাজি, রুহুল আমিন, আকবর হোসেন, ইসমাঈল মোল্লা খোকন, ফরিদ উদ্দীন, শেখ শারাফাত, তরফদার জিল্লুর রহমান, আল আমিন, রফিকুল ইসলাম, হিরক মনি টুলু, শহিদুল ইসলাম, হুমায়ুন আহমেদ, সৈয়দ কুদরতি ইলাহি, এ্যাডঃ কামাল হোসেন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট