1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| সকাল ১০:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রামপালে বিএনপির শান্তিপূর্ণ কর্মী সংগ্রহের সময় অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫,
  • 173 Time View
128

আরিফ হাসান গজনবী রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন ৩ নং বাইনতলা ইউনিয়নে কাশিপুর আলিপুর বিদ্যালয়ের মাঠে ০২/০২/২৫ তারিখ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির ১,২,ও ৩ নং ওয়ার্ড বিএনপির কর্মী সংগ্রহের সময়, প্রকৃত ত্যাগী নির্যাতিত বিএনপি’র কর্মীদের ওপর আওয়ামী সন্ত্রাসী ও দুষ্কৃতীকারী শিমুল, মাঞ্জুর ডাকুয়া, আলী সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীদের নিয়ে বিএনপি’র শান্তিপূর্ণ কর্মী সংগ্রহের সময় অতর্কিত ভাবে হামলা চালায়। এ হামলায় বাইনতলা ইউনিয়নের ১,২ ও ৩, নং ওয়ার্ডের বেশ কিছু নেতাকর্মী মারাত্মকভাবে ফোলা জখম ও আহত হয়ে হসপিটালে ভর্তি রয়েছে। গুরুতর আহতদের মধ্যে শেখ আজহার ও শেখ গোলাম যাদের অবস্থা খুবই মারাত্মক এছাড়াও ফোলা কাটা জখমের মধ্যে রয়েছে বেশ কয়েকজন যাদের মধ্যে রতন মল্লিক, মাসুদ সহ আরো বেশ কয়েকজন ভর্তি রয়েছে বিভিন্ন হসপিটালে। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মিলন ডাকুয়া আরো বলেন, আমরা ৩নং বাইনতলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মী বৃন্দ এই নেক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন বিএনপি’র উদ্বোতন কর্তৃপক্ষের নিকট আমাদের জোর দাবি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই নেক্কার জনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

এবং এই হামলায় আহাতো বিএনপি নেতা মিলন ডাকুয়া বাদী হয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে, এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি অভিযোগটির তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026