1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধে ০৩ জন গুরুতর আহত হাসপাতালে ভর্তি

বিশেষ প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪,
  • 223 Time View
160

বিশেষ প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় জমিতে গাছ রোপণ করতে গিয়ে জমির মালিক পক্ষ হামলার শিকার হয়। এতে জমির মালিক স্বামী আক্তার আলী (৫২), স্ত্রী রুমাহান খাতুন (৫০) এবং সন্তান আতাউর (২৪) আহত হয়েছেন। পরে, স্থানীয় সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বামী স্ত্রী চিকিৎসার জন্য ভর্তি হন।

 

 

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার বখতিয়ারপুর গ্রামের লক্ষণখলশী মৌজায় মালিক পক্ষের ওপর হামলার ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে আকতার আলী স্ত্রী সন্তান ও একজন কাজের লোক নিয়ে মাঠে মেহগণি গাছের চারা রোপণ করতে যান। সেই সময় মৃত জয়নাল আবেদীনের ছেলে রাব্বানী ও রানা, বেলাল হোসেনের ছেলে আমিনুল ইসলাম, মৃত আবদুল মালেকের ছেলে রাজু, মৃত আবদুর রহমানের ছেলে মাসুদ রানা, ওই এলাকার সুমন ও সুমনের স্ত্রী কাজল রেখা, মৃত শাকেরের স্ত্রী মরিয়ম বেগম সহ প্রায় ১০ থেকে  ১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে আসে। জমির কথা তুলেই হামলা করে।

 

 

ভুক্তভোগী আকতার আলী বলেন, জমি আব্দুল খালেকের কাছ থেকে ১৩ বছর আগে কিনি। বিক্রি কবলা দলিল অনুযায়ী জমি আমাদের। ১৩ বছর পর গত ৫ আগস্টের পর তাঁরা তাঁদের জমি বলে দাবি করে আসছিল। গত নভেম্বর মাসে তাঁরা জোর করে আমাদের জমির ফসলও জোরপূর্বক তুলে নিয়ে যায়। এর আগে ২০১৪ সালে তাঁরা জমির মালিকানা দাবি করে মামলা করেছিল। পরে জানা যায়, তথাকথিত সোলেনামা অনুযায়ী জমির মালিকানা দাবি করলেও তারা আদালতের কোন চুড়ান্ত রায় নিতে পারেনাই।

 

বিগত সরকার পতনের পরে এরা পুনরায় অদৃশ্য ক্ষমতা বলে সেই জমি তাঁদের দাবি করে আমাদের ওপর হামলা করে। এতে আমি আমার স্ত্রী ও ছেলে আহত হই। ছেলে আতাউর প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আর আমি ও আমার স্ত্রী ভর্তি আছি।

 

অভিযুক্ত রাব্বানী বলেন, ওয়ারিশমূলে জমিটির মালিক আমরা। আমাদের জমি আমাদের দখলে রাখতে যা যা করা প্রয়োজন তাই তাই করব, দেখি কে কি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026