1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ১১:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত দুই জন আহত 

মোঃ সিহাবুল আলম সম্রাট ব্যুরো চীফ, রাজশাহী
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫,
  • 171 Time View
157

মোঃ সিহাবুল আলম সম্রাট ব্যুরো চীফ, রাজশাহী

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তানোর-মুন্ডুমালা সড়কের দেবীপুর পাঁচপির এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল ইসলামের ছেলে ও ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম (৪৫) এবং নগরের শিরোইল এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে পলাশ (২৬)।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই জাহিদ আলমের মৃত্যু হয়েছে। আর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তানোরের গোল্লাপাড়া এলাকার গোবিন্দর ছেলে ভূপেন (২৬) ও একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রিয়াজকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীপুরের পাঁচপির এলাকা দিয়ে মোটরসাইকেল করে তারা যাচ্ছিল। এ সময় একটি খড়বোঝাই গাড়ি ওভারটেক করার সময় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও একজনের মৃত্যু হয়। আর আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।

এ বিষয়ে তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হবে। বিস্তারিত পরে জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026