1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাউজানে যুবদলের র্কমীর উপর গুলি 

Reporter Name
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫,
  • 94 Time View
169

কামরুল ইসলাম 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাউজানের নোয়াজিশপুর ইউনিয়নে জাহেদ তালুকদার (৪৫) নামে এক প্রবাসী যুবদলকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সোমবার রাতে নতুন হাট বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসখানেক ধরে জাহেদের সাথে স্থানীয় যুবদলকর্মী কালুর বিরোধ চলছিল। এলাকার বিভিন্ন ইস্যুতে গতকাল রাত ১২টার দিকে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় কালু উত্তেজিত হয়ে জাহেদের পায়ে গুলি করেন। এ সময় জাহেদ পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তিনি ছয়–সাত মাস আগে দেশে এসেছিলেন।

গুলিবিদ্ধ জাহেদ ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার পাড়ার কবির আহমদের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জানা যায়, উভয় পক্ষ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।

রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও নোয়াজিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বলেন, ঘটনা শুনেছি।রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া বলেন, জাহেদ তালুকদার নামে একজনকে কালু নামে একজন পায়ে গুলি করেছে বলে জেনেছি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026