1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রাউজানের পশ্চিম গুজরায় খাজা গরীবে নেওয়াজের উরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 15, 2026, 7:01 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রাউজানের পশ্চিম গুজরায় খাজা গরীবে নেওয়াজের উরশ উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্টিত

মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি): 
  • Update Time : Sunday, February 2, 2025,
  • 129 Time View
57

মিলন বৈদ্য শুভ,রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি): 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাউজানের পশ্চিম গুজরায় খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) এর উরশ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল ১ ফেব্রুয়ারি শনিবার বাদে মাগরিব ১১ নং পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়। খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) উরশ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত মিলাদ মাহফিলে  হাটহাজারী আলিফ হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মোহাম্মদ তোফাচ্ছেলের সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ আলাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুদ্দৌলা, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মাহমুদ, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক  নেজাম উদ্দিন রানা। মাহফিলে প্রধান বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি সেলিম উদ্দীন রেজভী। বিশেষ বক্তা ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা শাহীন মুরাদ আল কাদেরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তর গুজরা বায়তুল উলুম সি. মাদ্রাসার মুদারিরস আল্লামা জাফর আহম্মদ মানিকী,ইসলামী ফাউন্ডেশন রাউজান উপজেলার কর্মকর্তা আল্লামা হাসান মুরাদ আল মাউজভান্ডারী।

খাজা মঈনুদ্দীন চিশতী (রাঃ) উরশ খানকা পরিচালনা কমিটির মধ্যে  উপস্থিত ছিলেন মোহাম্মদ ইদ্রিস ফকির, মোহাম্মদ হারুন,  মোহাম্মদ হারুনুর রশিদ, মজিবুল হক, এয়াকুব আলী সওদাগর,কবির আহমদ, এসকান্দরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তোলা গেলে সমাজ হবে সুন্দর এবং সত্যিকার অর্থেই আলোকিত।

মাহফিলে  দেশ বরেণ্য বহু ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলে আখেরি মোনাজাত শেষে তাবরুক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট