1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রক্তাক্ত ফেব্রুয়ারি মাস - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 30, 2026, 4:16 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রক্তাক্ত ফেব্রুয়ারি মাস

আমিরুল ইসলাম জিবন
  • Update Time : Saturday, February 1, 2025,
  • 149 Time View
77

আমিরুল ইসলাম জিবন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

ফিরে এলো ফেব্রুয়ারি, রক্ত রাঙা পথ,

গর্জে ওঠে স্মৃতিসাগর, হৃদয় হলো রথ।

একুশ আমার অহংকার, ভাষার জয়গান,

শহীদের ত্যাগে গড়া এ দেশ, বাংলা ভাষার প্রাণ।

 

সেই সকালে গুলি ছুটল, ছিন্ন হলো বুক,

জব্বার, রফিক, সালাম, বরকত—সবাই নিথর মুখ।

সেদিন ছিলো শপথ শুধু, অধিকার চাই ফিরে,

বাংলা আমার মায়ের ভাষা, বাংলা মুখে ধরি।

 

রক্ত ঝরল রাজপথেতে, জন্ম নিলো গান,

“আমার ভাইয়ের রক্তে রাঙানো”—মিলল মায়ের টান।

সেই ভাষারই আলো আজকে, ছড়িয়ে গেল বিশ্ব,

বাঙালির গর্ব, বাংলা ভাষা, পৃথিবী জানল কিসে!

 

তবু আজও ষড়যন্ত্রে ফের, আঁধার নামে ছায়া,

বাংলার গানে বাংলার মনে, জাগুক নতুন মায়া।

এই ফেব্রুয়ারিতে শপথ নেবো, রাখবো ভাষার মান,

বাংলার জন্য জীবন দেবো, রক্ত হবে দান।

 

সেদিন ছিলো ব্যারিকেড, কাঁটাতারে পথ,

স্বাধীন ভাষার দাবিতেই, ঝরল কত রক্ত!

মায়ের মুখের বাংলা ভাষা, হারাতে দেবো না,

রক্ত দিয়ে লিখেছি আমরা, ইতিহাসের জানা।

 

চোখের জলে একুশ আঁকা, কষ্ট ভাসে মনে,

শহীদের সে কান্না এখন, বাজে আমার বনে।

তারা গেছে স্বর্গলোকে, রেখে গেছে সুর,

বাংলার ভাষায় বেঁচে আছি, তারা অমর পুর।

 

ফাগুন এলেই কাঁদে মাটি, ফুল ফোটে শ্রদ্ধায়,

কালো ব্যাজে শপথ গাঁথি, বুকে আগুন জ্বলায়।

বাংলা শুধু ভাষা নয়, আত্মার গভীর গান,

এই ভাষাতে স্বপ্ন দেখি, রচি নতুন প্রাণ।

 

তাই তো আজও লড়ছি আমরা, বাংলার মান রক্ষায়,

ভাষার পতাকা উঁচু রেখে, এগিয়ে চলি জয়ায়।

ফেব্রুয়ারির এই রক্তে লেখা অমর মহাকাব্য,

প্রজন্ম জাগবে, ভাষা বাঁচবে, থাকবে চির অক্ষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট