1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শুভ উদ্বোধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 13, 2026, 3:10 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শুভ উদ্বোধন

হাবিবুর রহমান পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • Update Time : Monday, January 27, 2025,
  • 132 Time View
76

হাবিবুর রহমান পীরগাছা (রংপুর) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার সকালে জেলার তালুক ধর্মদাস এলাকায় প্রতিষ্ঠান চত্ত্বরে বেলুন উড়িয়ে, নামফলক উন্মোচন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ও সাবেক মুখ্য সচিব ড. আবদুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইনস্টিটিউটের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।মাহমুদুন নবী বাবুল ও শাহানা বেগমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন রংপুর জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুল হাসান রুমি, ইউসেপের উপদেষ্টা পরিষদের সদস্য মোস্তফা সেলিম বেঙ্গল, ইন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান পার্থ বোস, ইউসেপ রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক রফিকুল ইসলাম, সফল উদ্যোক্তা আবিদা সুলতানা মিলি, সফল চাকরিজীবী খোকন মিয়া, অভিভাবক আকমল মিয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন সরকারি বেগম রোকেয়া কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল, হারাগাছ সামাজিক উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মনজুদার রহমান, ইউসেপ রংপুর সিটি কর্পোরেশন টেকনিক্যাল স্কুলের প্রধান শিক্ষক জিয়াউর রহমান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ইউসেপ বাংলাদেশ কাজ করে পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির জন্য। ইউসেপের অন্যতম লক্ষ্য হলো এই সমস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষার আওতায় এনে তাদেরকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করা এবং টেকসই বাংলাদেশ গড়ে তোলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট