1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মৌলভীবাজারে সুশীল সমাজের সাথে উপজেলা নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় ও তারুণ্যের উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 15, 2026, 7:21 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

মৌলভীবাজারে সুশীল সমাজের সাথে উপজেলা নবাগত নির্বাহী অফিসারের মতবিনিময় ও তারুণ্যের উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,মোঃআবদাল মিয়া
  • Update Time : Friday, January 3, 2025,
  • 180 Time View
69

মৌলভীবাজার জেলা প্রতিনিধি,মোঃআবদাল মিয়া

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

মৌলভীবাজারে সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে সদর উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন মতবিনিময় ও তারুণ্যের উৎসব প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া এগারোটায় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই স্লোগান নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

 

তারুণ্যের উৎসব উদযাপন প্রস্তুতিমূলক সভায় মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক কবি সালেহ আহমদ (স’লিপক), সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনির সহ জেলা ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে তাদের মতামত ব্যক্ত করেন।

 

পরে দুপুর সাড়ে ১২টায় সদর উপজেলা সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মরত কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, সুধী সমাজ ও ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক ছাদিক আহমেদ, এস এম উমেদ আলী, মু. ইমাদ উদ দীন, এম এ হামিদ, মাহবুবুর রহমান রাহেল, মঈনুল ইসলাম, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী প্রমুখ।

 

এসময় মৌলভীবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বর্ণালী দাশ, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেল আলী, দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার সহ-বার্তা সম্পাদক কবি সালেহ আহমদ (স’লিপক), সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান মনির, সিনিয়র স্টাফ রিপোর্টার দুরুদ আহমেদ, এনামুল হক আলম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ তাজ উদ্দিন তার বক্তব্যে উপজেলার সার্বিক কল্যাণে নিবেদীত হয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করে সবার সহযোগিতা এবং মৌলভীবাজার সদর উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় তিনি সাংবাদিকদের সমস্যা ও সম্ভাবনার তথ্য দিয়ে সহযোগিতা কামনা করেন।

 

এসময় সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ তাদের বক্তব্যে সদর উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনার তথ্য তুলে ধরে তাদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট