1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| সন্ধ্যা ৬:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মুন্সীগঞ্জে সরস্বতী পূজা মন্ডপ পরিদর্শন করেন আদালতের বিচারকগণ

মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: 
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ৩, ২০২৫,
  • 197 Time View
127

মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দ্বিতীয়বারের মতো মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুষ্পাঞ্জলীর মধ্য দিয়ে পূজা অর্চনা করা হয়।বিকেল তিনটার দিকে সমিতির পূজা মন্ডপ পরিদর্শন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গাজী দেলোয়ার হোসেন।

আইনজীবী সমিতির নিয়মিত সদস্য অ্যাডভোকেট প্রদীপ পাল,অ্যাডভোকেট সুমন বিশ্বাস, অ্যাডভোকেট দেবদাস মন্ডল দিপু ও এডভোকেট তন্ময় চক্রবর্তীর পূজাটির সার্বিক দায়িত্ব পালন করেন।পূজার সময়সূচী রোববার রাত বারোটার পর থেকে সোমবার সকাল ১০ টা পর্যন্ত।এ সময়ের মধ্যে সকল পূজা মন্ডপের পূজার্চনা সম্পন্ন করেন।

সমিতির সনাতন ধর্মের সদস্যরা এ পূজাটি গত বছর থেকে শুরু করে এবারও শান্তিপূর্ণভাবে দিনটি পালন করা হয়েছে।

পূজা মন্ডপ পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ড.মোঃ আলমগীর,মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আরএমও ডাক্তার শৈবাল বসাক,আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পারভেজ আলম,সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিমা আক্তার, অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম,অ্যাডভোকেট রোজিনা ইয়াসমিন,মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদ ই হাসান তুহিন সহ আদালতের অন্যান্য বিচারকগণ ও আইনজীবী সমিতির অন্যান্য সদস্যরা।

এ ব্যাপারে জেলা হিন্দু-খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট অজয় কুমার চক্রবর্তী বলেন,গত বছর থেকে সমিতিতে সরস্বতী পূজা শুরু করেছে।এবারও সমিতির সনাতনী সদস্যরা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে খুব সুন্দর ভাবেই পূজাটি উদযাপন করেছ। তিনি আরো বলেন,আশা করি আগামী বছরও একই ভাবে সরস্বতী পূজার আয়োজন করা হবে।তার সাথে সাথে জেলাবাসী সকলকে বিদ্যা দেবী সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

পূজা মন্ডপের সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন,এ্যাডভোকেট স্মৃতি রানী দাস।পূজারচনা শেষে উপস্থিত সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026