
মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছর বয়সী এক মুসলিম শিশুকন্যাকে ধর্ষণ করায় যুবককে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে পুলিশ এসে অভিযুক্তকে হেফাজতে নেয়।সোমবার ( ৮ ডিসেম্বর ) বিকেলে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা এলাকার বাবলাতলা বাজার সংলগ্ন এলাকায় এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে।অভিযুক্ত যুবকের নাম লিখন মজুমদার (২৫), যিনি ওই এলাকার বিষ্ণু মজুমদারের ছেলে।জানা গেছে, অভিযুক্ত মিঠুন মজুমদার সোমবার বিকালে ওই শিশুটিকে ফুল দিয়ে প্রলুব্ধ করে তার নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর ভয়ভীতি দেখিয়ে এবং কৌশলে সে শিশুটিকে ধর্ষণ করে।ধর্ষণের শিকার শিশুটি প্রথম শ্রেণির ছাত্রী। প্রথমে সে ভয়ে তার মাকে ঘটনা জানালেও মা বিশ্বাস করতে পারেননি।পরে সন্ধার দিকে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তার বাবা তাকে জিজ্ঞাসা করলে শিশুটি সব ঘটনা খুলে বলে।বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী চরম ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা অভিযুক্ত মিঠুন মজুমদারকে আটক করে তাকে গণধোলাই দেয়।খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জনতার হাত থেকে মিঠুনকে উদ্ধার করে।আহত মিঠুন মজুমদারকে প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করা হয়। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে।এ ব্যাপারে শিশুটির পরিবার রাতে শিবচর দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু হয়।শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকায় এই ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে