1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মহান ১০ মাঘ গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র ওরশ শরীফ উপলক্ষে মিলাদ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

মহান ১০ মাঘ গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র ওরশ শরীফ উপলক্ষে মিলাদ

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে
52

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মহান ১০ মাঘ, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ),হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র ১১৯তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের কেন্দ্রীয় মিলাদ,কিয়াম ও মুনাজাতে অংশগ্রহণ করে গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোঃ হাসান মাইজভাণ্ডারী (মাঃ) বলেন,গুনাহগার বান্দারা যাতে আল্লাহর প্রিয় বান্দাগণ থেকে উপযুক্তভাবে কল্যাণ লাভ করতে পারে,তাঁর জন্যে তিনি আউলিয়ায়ে কেরামগণকে আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন,তাদের মর্যাদাকে আমাদের সামনে উদ্ভাসিত করেছেন । তার মুনাজাতে তিনি বলেন,রব্বুল আলামীন পরওয়ার দিগারে আলম, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-কে ,আমাদের সামনে অসংখ্য আউলিয়ায়ে কেরামের সাক্ষীর ভেতর দিয়ে ইমামুল আউলিয়া,খাতেমুল আউলিয়া,গাউসুল আজম হিসেবে,খাদেমুল অলদ,ফরদুল আফরাদ হিসেবে,আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি আল্লাহর এই মহান মাহবুব অলির,যুগের শ্রেষ্ঠ অলির,মহান ওরশ মোবারক ১০ই মাঘ,এই ১০ই মাঘে, আল্লাহর বান্দারা এই মহান দিবসের- কল্যাণ লাভের আশায়, আল্লাহর এই মহান মাহবুব অলির ফয়েজ-বরকত লাভের আশায়,যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, আল্লাহ-আল্লাহর পেয়ারা হাবিব (সাঃ)’র সন্তুষ্ঠি লাভের আশায় দূর দূর থেকে যারা দরবারে পাকে হাজির হয়েছেন আর যারা হাজির হতে পারেননি দূর-দূরান্ত থেকে-তাদের অন্তরকে দরবারের দিকে ঝুঁকিয়ে রেখেছেন- তাদের হাজেরীকে কবুল করার জন্য,মহান ওরশের সমস্ত যে চেষ্ঠাগুলো বান্দারা করেছেন-আল্লাহর বান্দাগণের এই চেষ্ঠা গুলোকে কবুল করার জন্য,মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। যেই অসংখ্য ধর্মীয়-আধ্যাত্মিক-সামাজিক-মানবিক কর্মসূচীর ভেতর দিয়ে এই মহান দিবসের ,এই মহান ওরশ মোবারকের হক আদায়ের চেষ্ঠা বান্দাগণ করেছেন এবং এই মহান অলি আমাদের প্রতি যে এহসান করেছেন-তার তাজকেরার ভেতর দিয়ে আল্লাহর বান্দারা এই মহান নেয়ামতের-আল্লাহর এই মহান নেয়ামতের শোকরিয়া আদায়ের যে চেষ্ঠা করেছেন-মহান আল্লাহর দরবারে এইগুলির ভূলÑত্রুটি ক্ষমা করে কবুল করে নেওয়ার জন্য তিনি ফরিয়াদ করেন। মহান ১০ মাঘের শেষ লগ্নে ,হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র মহান উত্তরসূরী, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র বেলায়তের বাগানের মহান ফুল,বেলায়তের বাগানের মহান সূর্য,বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার কদমে উপস্থিত হয়ে তিনি বলেন,রব্বুল আলামীন, আপনার বান্দারা আপনার অলির খেদমত, গোলামী, সোহবতের ভেতর দিয়ে,ত্বরীকা অনুসরণের ভেতর দিয়ে, আপনার-আপনার পেয়ারা হাবিব (সাঃ)’র সন্তুষ্টি কামনা করছে মওলা, নিজেদের দুনিয়ার একটি মর্যাদাপূর্ণ জিন্দেগী কামনা করছে,আখেরাতের মুক্তি কামনা করছে। সকলকে মনজিলে মকসুদে কবুল করার জন্য তিনি ফযিয়াদ করেন। যারা যে ফরিয়াদ নিয়ে হাত তুলেছেন, সকলের পবিত্র আশাগুলোকে কবুল করে নেয়ার জন্য,যারা যে দুঃখ-কষ্ঠ নিয়ে হাত তুলেছেন,সে দুঃখ-কষ্ঠ-বেদনা তাদের অন্তর থেকে দূরীভূত করে দেয়ার জন্য, সকলের অন্তরকে শান্তিময় করে দেয়ার জন্য,সকলের জীবনকে বরকতময় করে দেয়ার জন্য, অভাবমুক্ত-স্বচ্ছল-কর্জমুক্ত-কর্মময় একটি জিন্দেগী সকলকে দান করার জন্য,সুস্থ একটি জিন্দেগী সকলকে দান করার জন্য,রুহানী-জিসমানী বিমারী থেকে সকলকে শেফা দান করার জন্য তিনি পরম করুণাময় আল্লাহ সুবহানাহুতায়ালার দরবারে ফরিয়াদ করেন। পরিশেষে,মহান ১০ই মাঘ হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র মহান ওরশ মোবারক -এ আগত অগণিত আশেক-ভক্ত-জায়েরীনদের তবারুকাত পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট