1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
মহানগরীর সকল থানায় আহবায়ক কমিটি গঠিত হয় রাজশাহীতে - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালকিনিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ তিনজন আটক যশোরের শার্শা উপজেলা ও বেনাপোল কর্মরত সাংবাদিকদের সাথে নির্বাচনী মত বিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী ড. মিজানুর রহমানের ৫৫ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা রাজিবপুরে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো জনতার ঢল মানিকগঞ্জ জেলা জাসাসের উদ্যোগে সাটুরিয়া উপজেলায় রিতা’র নির্বাচনী প্রচারণা তুঙ্গে মায়ানমারগামী অ/বৈ/ধ সিমেন্ট পাচার ব্যর্থ, সেন্টমার্টিন উপকূলে কোস্ট গার্ডের হাতে আ/ট/ক ১০ রহনপুর পৌরসভায় আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান আগমন উপলক্ষে গণ মিছিল অনুষ্ঠিত। যশোর-১ শার্শা উপজেলার অন্তর্গত ১০নং শার্শা সদর ইউনিয়নের নাভারন ডিগ্রীকলেজ মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। কোন চাঁদাবাজ ও দূর্নীতিবাজ এর স্থান হবে না ঠাকুরগাঁওয়ে সাতক্ষীরা -১ আসনে কলারোয়া এবং তালা বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষের নির্বাচনের আলোচনা জনগণ নেতা কর্মী মুখরীত।

মহানগরীর সকল থানায় আহবায়ক কমিটি গঠিত হয় রাজশাহীতে

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে
53

মোঃ নাসির উদ্দিন রাজশাহী জেলা প্রতিনিধি 

গতকাল বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্যসচিব মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী, বোয়ালিয়া থানা (পূর্ব) শাখার আহ্বায়ক হয়েছেন আশরাফুল ইসলাম নিপু। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক ও সদস্যসচিব হয়েছেন মো. আলাউদ্দিন।

 

বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ আলী এবং সদস্যসচিব হয়েছেন বজলুজ্জামান মহন।

 

 

নগরীর মতিহার থানা শাখায় একরাম আলীকে আহ্বায়ক করে ইফতিয়ার মাহমুদ বাবুকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আল মামুন বাবুকে সদস্যসচিব করা হয়েছে।

 

রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন মিজানুর রহমান মিজান। আর সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন ও সদস্যসচিব করা হয়েছে আমিনুল ইসলামকে।

 

অন্যদিকে, শাহ মখদুম থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক হয়েছেন সুমন সরদার। এ থানায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন জাহিদ হাসান ও সদস্যসচিব মনোনীত হয়েছেন নাসিম খান।

 

 

কাশিয়াডাঙ্গা থানা বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন মাইনুল ইসলাম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আবু আলম খান উজ্জ্বলকে। আর সদস্যসচিব হয়েছেন মজিউল আহসান হিমেল।

 

এ ছাড়া চন্দ্রিমা থানার নতুন কমিটিতে ফাইজুল হক ফাহি আহ্বায়ক, টিপু সুলতান সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মনিরুল ইসলাম জনি সদস্যসচিব মনোনীত হয়েছেন।

 

এ বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা বলেন, নগরীর সাত থানায় বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এসব থানায় আগামী তিন মাসের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

উল্লেখ্য, গত বছরের ২৩ অক্টোবর এই সাত থানা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। নতুন কমিটিতে আগের কমিটির অনেকেই পদ হারিয়েছেন। কারও কারও পদে রদবদল হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট