ভোলা–বরিশাল সেতুর দাবিতে চরফ্যাশনের খেজুরগাছায় জেলেদের বিক্ষোভ মিছিল

মোঃ সোহেল আহসান চরফ্যাশন
ভোলা–বরিশাল সেতু নির্মাণের দাবিতে ভোলার চরফ্যাশন উপজেলার খেজুরগাছা এলাকায় সোমবার সন্ধ্যায় জেলেদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নদীর ঘাট এলাকায় জড়ো হয়ে শতাধিক জেলে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এ মিছিলে অংশ নেন।
মিছিলে অংশ নেওয়া জেলেরা জানান, সেতু না থাকায় ভোলা থেকে বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে মাছ পরিবহনে অতিরিক্ত সময় ও খরচ লাগে। এতে তাদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জরুরি সময়ে চিকিৎসাসেবা, নিরাপদ আশ্রয় এবং দ্রুত সংযোগ সুবিধা না থাকায় জেলেদের ভোগান্তি আরও বেড়ে যায়।
জেলেরা বলেন ভোলা–বরিশাল সেতু হলে আমাদের জীবন-জীবিকা সহজ হবে। দ্রুত পরিবহন সুবিধা পাব, সময় বাঁচবে, খরচ কমবে। তাই সেতু নির্মাণ জরুরি বিক্ষোভ শেষে তারা জানান, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

