1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
বেলাবতে কাঞ্চন মিয়া হত্যায় জড়িত ৪ জন গ্রেপ্তার  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 13, 2026, 3:11 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

বেলাবতে কাঞ্চন মিয়া হত্যায় জড়িত ৪ জন গ্রেপ্তার 

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী।
  • Update Time : Sunday, January 26, 2025,
  • 154 Time View
62

মো.এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদী।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীর বেলাবতে কাঞ্চন মিয়া (৬২) নামের এক অটোরিক্সা চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই এর ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

 

রবিবার(২৬ জানুয়ারী)দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই এর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান।

 

গ্রেপ্তারকৃতরা হলো- নরসিংদীর মনোহরদী ও বেলাব থানা এলাকার মোঃ ইয়াকিন খান (৪৬), রাশিদা বেগম (৩৫), মোঃ কবির হোসেন (২৮) এবং ইমরান মিয়া (২২)। তাদের কাছ থেকে ছিনতাই হওয়া অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে।

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, মনোহরদী থানার ডোমনমারা গ্রামের অটোরিক্সা চালক কাঞ্চন মিয়া গত ২১ জানুয়ারি অটোরিক্সাসহ বাড়ি হতে বের হয়ে নিখোঁজ হয়। পরদিন ২২ জানুয়ারি সকালে বেলাব থানাধীন বিন্নাবাইদ বিএম কলেজ সংলগ্ন রাস্তার পাশে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করলেও তার অটোরিক্সাটি পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রিনা বেগম বেলাব থানায় মামলা করেন।

 

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত ও অভিযান শুরু করে পিবিআই। গত ৩ দিন নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থান থেকে তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

 

নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার মোঃ এনায়েত হোসেন মান্নান বলেন, গ্রেপ্তারকৃতরা চায়ের সাথে নেশাজাতীয় পদার্থ মিশিয়ে কাঞ্চন মিয়াকে অজ্ঞান করে হত্যা করে তার অটোরিক্সা নিয়ে পালিয়ে যায় বলে স্বীকার করেছে। আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর পর তারা আদালতে ১৬৪ ধারায় অপরাধ

স্বীকার করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট