1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ। - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
May 2, 2026, 5:13 pm
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বিজিবির অভিযানে সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ।

শেখ আল আমিন হোসেন সাতক্ষীরাঃ
  • Update Time : Friday, December 5, 2025,
  • 83 Time View
151

শেখ আল আমিন হোসেন সাতক্ষীরাঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

 

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায়
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি ও ওষুধসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার পদ্মশাখরা, বৈকারী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, হিলজদী ও বাঁকাল চেকপোস্ট বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালী ও ভাদিয়ালী নামক স্থান হতে ৬০ বোতল ভারতীয় মদ, ওষুধ ও শাড়ি, বাঁকাল চেকপোস্টের দুটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার চেকপোস্ট এলাকায় হতে ৪ বোতল ভারতীয় মদ ও শাড়ি, বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার ইদগাহ নামক স্থান হতে ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে ভারতীয় শাড়ি জব্দ করে। এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালী নামক স্থান হতে ভারতীয় ওষুধ, মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার মাঠ পাড়া আম বাগান নামক স্থান হতে ১০ বোতল ভারতীয় মদ ও ওষুধ, কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার আম বাগান নামক স্থান হতে ভারতীয় ওষুধ এবং পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল দাসপাড়া নামক স্থান হতে ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক নয়লাখ ৫৪ হাজার টাকা।বিষয়টি নিশ্চিত কওে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট