1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ৯:৫৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বালিয়াকান্দিতে গড়াই নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন

রাজবাড়ী প্রতিনিধি ॥
  • Update Time : বুধবার, জানুয়ারি ৮, ২০২৫,
  • 222 Time View
143

রাজবাড়ী প্রতিনিধি ॥

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজবাড়ীর বালিয়াকান্দিতে গড়াই নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে উত্তোলন করা হচ্ছে। এতে একদিকে সরকার রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদী পাড়ের মানুষগুলো রয়েছে হুমকির মুখে। বালু উত্তোলন করে জনবসতিপুর্ণ এলাকায় স্তুপ করে রাখায় চরম ভোগান্তির শিকার হচ্ছে স্থানীয়রা। এতে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গত দুই মাস ধরে ধারাবাহিক ভাবে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে বালু উত্তোলনের ফলে ভাঙন বাড়বে। ক্ষতিগ্রস্থ হবে স্থানীয়রা। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, আমরা গরিব মানুষ, ভিটা ছাড়া কোন জমিজমা নেই। যেভাবে বালু তোলা হচ্ছে। তাতে নদী ভাঙন বাড়বে। এমন একটি জায়গায় বালু উত্তোলন করছে, যেখানে ঘনবসতি মানুষের বাস। একটু রোদ্দুর হলেই এ বালুগুলো খাবারের মধ্যে পড়ে। আমাদের বাচ্চাদের শ্বাস-প্রশ্বাসের সহ নানাবিধ সমস্যা হচ্ছে।

তারা বলেন, সরকার বালু উত্তোলন বন্ধের প্রদক্ষেপ নিলে আমাদের জন্য ভালো হতো। কিন্ত প্রভাব দেখিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে বসবাস করা কষ্টকর হয়ে পড়ছে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সরেজমিনে গিয়ে জানাযায়, নারুয়া ইউনিয়নের নারুয়া ঘাট, মদনডাঙ্গী এলাকায় ড্রেজার বসিয়ে বালু তোলার কাজ করছেন স্থানীয় হুসাইন শেখ । সেখানে নদীতে বসানো অবৈধ ড্রেজার মেশিন দিয়ে প্রতিদিন সকাল থেকে বালু তোলা হচ্ছে। নারুয়ার বাকসাডাঙ্গী মৌজা থেকে বালু উত্তোলন করা হচ্ছে।

নারুয়া খেয়া ঘাটের নিকট ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন কাজে নিয়োজিত ড্রেজার চালক বলেন, দিনে ৮-১০ হাজার ফুট বালু তোলা যায়। তবে মাঝে মধ্যে বন্ধ রাখতে হয়। লোক জন আসে এ জন্য। আমাদের উঠাতে বলছে, তাই উঠাচ্ছি। বন্ধ করলে চলে যাবো।

এ বিষয়ে বালু উত্তোলনকারী হুসাইন শেখকে না পেয়ে তার মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেনি।

নারুয়া ইউনিয়ন উপসহকারী ভূমি কর্মকর্তা আসাদুজ্জামান জিহাদ বলেন, বালু উত্তোলনের বিষয়টি আমাদের জানা নেই। বালু উত্তোলনের কোন অনুমতি নেই। তিনি ঘোষিয়াল থেকে বালু নিয়ে এসে এখান থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু  উত্তোলন করছেন। তবে যেখানে বালু উত্তোলন করছেন আশপাশের গ্রামবাসী অভিযোগ করেন। আমাদের এখানে কোন বালু মহল নেই। এ ধরনের অনুমতি আমরা কখনোই দেই না।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026