1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ১০:০১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাগেরহাটের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: সর্বস্ব হারিয়ে নিঃস্ব দিলীপের পরিবার

‎মোঃ সাইফুল ইসলাম ‎কচুয়া উপজেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫,
  • 100 Time View
159

‎মোঃ সাইফুল ইসলাম ‎কচুয়া উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাট বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সাইনবোর্ড এলাকার বকুলতলা বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।মঙ্গলবার সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে ঘটা এই অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দা দিলীপের বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে।এই ঘটনায় পরিবারটি তাদের সবকিছু হারিয়ে এখন নিঃস্ব।এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের মতে,বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে এলাকাবাসী প্রথমে আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে এবং দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।‎আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ঘর থেকে কোনো আসবাবপত্র বা প্রয়োজনীয় মালামাল বের করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত দিলীপ বাবু জানান,কিছুদিন আগে তার দোকানেও আগুন লেগেছিল,যাতে তার ব্যবসার সবকিছু শেষ হয়ে গিয়েছিল।সেই ধকল কাটিয়ে উঠতে না উঠতেই এবার বসতবাড়ি পুড়ে যাওয়ায় তিনি পুরোপুরি পথে বসেছেন।‎কান্নাজড়িত কণ্ঠে দিলীপ বাবু বলেন, আমার সবকিছু শেষ হয়ে গিয়েছে।কিছুদিন আগে দোকান পুড়ল, আজ ঘর।এখন আমার আর কিছুই অবশিষ্ট নেই।আমি সমাজের বিত্তবান ও সকলের কাছে একটু সাহায্যের আবেদন করছি।ঘটনাস্থলে উপস্থিত থানা পুলিশের সদস্যবৃন্দ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন সেক্রেটারি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।এছাড়া আগুন নেভানোর কাজে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেন।‎বর্তমানে দিলীপ ও তার পরিবার খোলা আকাশের নিচে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন। এই অসহায় পরিবারটি এখন সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026