1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ১০:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বাংলা হিলি বাজারে ভোক্তা অধিকার অভিযানে ৬টি দোকানে জরিমানা

মোঃ শফিউল আলম প্রতিনিধি হাকিমপুর, দিনাজপুর
  • Update Time : বুধবার, নভেম্বর ১৯, ২০২৫,
  • 249 Time View
361

মোঃ শফিউল আলম হাকিমপুর প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাংলা হিলি বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।১৯ নভেম্বর ২০২৫ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক জনাব মোঃ বোরহানউদ্দিন।অভিযান চলাকালে বাজার মনিটরিং ও বিভিন্ন ভোগ্যপণ্যের মান যাচাই করা হয়। এ সময় অসাধুপন্থায় নকল ও ক্ষতিকর পণ্য বিক্রি, খাবারে অস্বাস্থ্যকর রং মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধের কারণে ৬টি দোকানে মোট ৬,৫০০ টাকা জরিমানা করা হয়।অভিযানের সময় সহকারী পরিচালক জানান, বাজারে কিছু ব্যবসায়ী প্রতিমা তৈরির রং বা শিল্পকারখানায় ব্যবহৃত রঙ মিশিয়ে খাবার তৈরি ও বিক্রি করছেন, যা মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং দণ্ডনীয় অপরাধ। এছাড়াও কয়েকটি খাবারের দোকান থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।দোকানদারদের সতর্ক করে সহকারি পরিচালক মোঃ বোরহানউদ্দিন বলেন,ভবিষ্যতে এ ধরনের অনিয়ম করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পেঁয়াজসহ নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণেও প্রশাসনের নজরদারি অব্যাহত রয়েছে এবং শিগগিরই দাম সহনীয় পর্যায়ে ফিরে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি আরো বলেন,এরকম অভিযান নিয়মিতভাবেই পরিচালনা করা হবে, যাতে বাজারে ভেজাল ও প্রতারণামূলক কর্মকাণ্ড বন্ধ থাকে এবং ভোক্তারা নিরাপদ খাদ্য পান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026