1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৯:১৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

বরিশালে মাদকে ভরপুর পুলিশের নাকের ডগায় মাদক বিক্রি নিষ্ক্রিয় স্থানীয়রা

বরিশাল ব্যুরো প্রধান 
  • Update Time : শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫,
  • 226 Time View
127

বরিশাল ব্যুরো প্রধান 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বরিশাল নগরীর অর্ধশত স্পটে প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি হচ্ছে। বিনোদন কেন্দ্রগুলোর আশপাশে হরহামেশাই চলে মাদক সেবন। ত্রিশ গোডাউন, বেলসপার্কের হ্যালিপ্যাড, কেডিসি, মুক্তিযোদ্ধা পার্ক, রসুলপুর, পলাশপুর, বেলতলা, লামছড়ি বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় মাদক বিক্রি ও সেবন চলে প্রকাশ্যে।

 

স্কুল-কলেজের অনেক শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে স্পটগুলোতে গিয়ে মাদক সেবন করে। বিনোদন স্পটগুলোতে মাদক সেবনকারীদের কারণে ঘুরতে যাওয়া মুশকিল। শুধু নগরী নয়, বরিশাল জেলাজুড়ে মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে মাদক বিক্রির নেটওয়ার্ক।

 

এদের অধিকাংশই এক বা একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়। পরে জামিনে বেরিয়ে আবার জড়িয়ে পড়েছে মাদক ব্যবসায়। অনুসন্ধানে জানা যায়, নগরীর রূপাতলী এলাকায় ফয়সাল সহযোগীদের নিয়ে ফেনসিডিল বিক্রি করে। তার সঙ্গে রয়েছে মিলন মোল্লা, কালাম মোল্লা, সাগরদী এলাকার দুলাল, সাজু, শাহীন ওরফে দেড়শ শাহীন, আমতলায় মেহেদী, সাইদ।

 

এছাড়া নুরিয়া স্কুল এলাকার রন্টি, মনির, ইনান, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সিমন, জাকির, ডায়াবেটিক হাসপাতালে পরিমল ওরফে অপু, নিউ সার্কুলার রোডের রূপক, বাংলাবাজার এলাকার রফিক ও আরমান, খালেদাবাদ রিফিউজি কলোনির লাকি ও সাথি ইয়াবা-গাঁজার খুচরা ও পাইকারি বিক্রেতা।

 

আর ভাটার খাল এলাকার মুন্না ও তার স্ত্রী যুঁথি, কেডিসি এলাকার নিলু, টিএনটি কলোনির কালু, সদর রোড ও ঈশ্বর বসু রোড এলাকার জোসি, রসুলপুরের কমলা, লিপি ও পলাশ, কেডিসি এলাকার নজরুল ও তার স্ত্রী নাজমা, স্টেডিয়াম কলোনির বাপ্পি, ব্যাপ্টিস্ট মিশন রোডের সেজান এবং ওয়াপদা কলোনির সোহেল মাদকের খুচরা ও পাইকারি বিক্রেতা।

 

নাজির পুলের রফিক, নজরুল, সি এন্ড বি রোডের কামাল ওরফে মাইজ্যা কামাল ও জামাল, থানা কাউন্সিল পুকুর পাড়ের সুমন, সোনা মিয়ার পুল এলাকার রিয়াজ, শেরেবাংলা সড়কের রিয়াজুল, বিএম কলেজের দিলওয়ার গাঁজা বিক্রি করে। নতুনবাজার এলাকার হারুন, রাকিব, বেবী নিয়মিত ফেনসিডিল বিক্রি করে। কাউনিয়া পান্থ সড়কে হাতকাটা নিজাম, পশ্চিম কাউনিয়ার শাওন, কাউনিয়া শিশু কলোনির মিরাজ এবং কাউনিয়া হাউজিং এলাকার মজনু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছে।

 

পলাশপুর বউবাজার এলাকার কালাম, ১নং পলাশপুরের ডগ স্বপন, ২নং পলাশপুরে ভাসাই, পেডা শাহীন ও রাজিব-আঁখি দম্পতি, নান্টুর ছেলে ইসমাইল, পলাশপুর ৪নং গলির রাকিব, ৫নং পলাশপুর জামাই বাজারের স্বপন ও শাকিল, পলাশপুর ৭নং গলির রিপন এবং মোহাম্মদপুর এলাকার জনি বহুদিন ধরে মাদক ব্যবসা করছে।

 

এর বাইরে বাউয়া সোহাগ, ভাঙ্গারি সোহেল ময়লাখোলা এলাকায় রাশেদ ও তার স্ত্রী লাবনী মাদক বিক্রি করে। বাসু মিয়ার গলির বাসিন্দা ভাঙ্গারি রাশেদ ও মুন্নি, বিসিক এলাকার কমিশনার গলির সোহেল, বিসিক বাস্তুহারা কলোনির সজল ইয়াবা ও গাঁজা বিক্রি করে। আর তালতলী এলাকার রাসেল মেম্বার ইয়াবার পাইকারি বিক্রেতা। চরবাড়িয়া ইউনিয়নের চরাবদানি গ্রামের লোড সুমন, কামাল, রফিক, গাঁজা কামাল, নাসিমা বেগম ও নুপুর ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত।

 

বিমানবন্দর থানা এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী চওঠা গ্রামের চডা রাসেল, কাশিপুর বাজারের জাহিদ সজল ইয়াবা ও ফেনসিডিল বিক্রির সঙ্গে জড়িত, বন্দর থানাধীন চরকাউয়া মুসলিমপাড়া এলাকার রাজু ও তার স্ত্রী লাকি, চরকাউয়া বরইতলা এলাকার কবির ও রনি, খেয়াঘাটের মিলন, জিরো পয়েন্ট এলাকার হাড্ডি সোহাগ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

 

চর আইচা এআরখান স্কুল এলাকার মিজান ও তার ছেলে জিয়া, কর্ণকাঠি চৌমাথা এলাকায় রুবেল, রাজিব, শুভ, বাহাদুর, চরকরঞ্জি এলাকার রিশাদ, শাহ আলম, দিনারের পোল এলাকার শাওন ইয়াবা ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত। এ বিষয়ে পুলিশের বক্তব্য হলো-মাদকের বিরুদ্ধে তারা জিরো টলারেন্সে আছে। যে কোনো মূল্যে মাদক কারবারিদের সমূলে উৎপাটনে তারা কাজ করছে।

 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপ-পুলিশ কমিশনার জাকির মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। আর যেসব মাদক বিক্রেতার কথা বলা হয়েছে তারা সবাই চিহ্নিত মাদক বিক্রেতা। এদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026