
জিহাদ কাজী বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলার মোটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার বগুড়া চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সামনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া শহর বিএনপির সভাপতি ও জেলা মোটর মালিক ও কোচ পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হামিদুল হক চৌধুরী হিরো।এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিঠুল, সাধারণ সম্পাদক শামসুজ্জামান সামছু, আন্তজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও শ্রমিকরা।দোয়া মাহফিল পরিচালনা করেন কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহাদাতুজ্জামান শাহাদত।দোয়ায় তিনি বলেন,হে আল্লাহ, তুমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত সুস্থতা দান করো। তার শারীরিক কষ্ট দূর করে তাকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফিক দান করো। তাকে হেফাজত করো এবং সকল মুমিন মুসলমানের রোগ-শোক দূর করে দাও।তিনি আরও দোয়া করেন,দেশ ও জাতির শান্তি, উন্নতি ও কল্যাণের জন্য, শ্রমজীবী মানুষের নিরাপদ জীবন, ন্যায়বিচার, সুস্থ রাজনীতি এবং আল্লাহর রহমত নাজিলের জন্য।