ফেনীতে স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনী, ১৯ নভেম্বর, ২০২৫ ফেনী জেলার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের সহযোগিতায় বহুখাত ভিত্তিক স্বাস্থ্য, পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডাঃ রওশন জাহান আখতার আলো।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ শ্যামল কুমার রায় (বিভাগীয় প্রধান, ল্যাব), ডাঃ জয়াশীষ রায় (এপ্লাইড নিউট্রিশনিস্ট) এবং অন্যান্য চিকিৎসা ও স্বাস্থ্যকর্মী বৃন্দ।কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ২৫০ বেড জেনারেল হাসপাতাল ফেনী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, মেডিকেল অফিসার, নার্সিং ইনচার্জ, সিনিয়র স্টাফ নার্স, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পাবলিক হেলথ নার্স।সভায় শিশু, কিশোর-কিশোরী ও মায়েদের পুষ্টি উন্নয়নের লক্ষ্য স্বাস্থ্যসেবা প্রদানকারীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা আশা প্রকাশ করেন, এই ধরনের কর্মশালা সমাজের বিভিন্ন স্তরে পুষ্টি সচেতনতা বৃদ্ধি করবে এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

