1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ফটিকছড়িতে বিএনপির দলীয় মনোনয়ন কর্নেল আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
শিমুলিয়া ঘাটে বসতভিটা রক্ষার আন্দোলন ভিডিও ধারণে দুই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পোর্ট কর্মকর্তার বিরুদ্ধে গোপালপুর সমিতির আয়োজনে ডাবল ফ্রিজ বিগ ফাইনাল ফুটবল খেলা-২০২৫ অনুষ্ঠিত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানা শমসেরনগরে ‘ডানকান ব্রাদার্স টি এস্টেট’-এর শমসেরনগর চা বাগানে দৃষ্টিনন্দন দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনে জামায়াত দৃঢ় প্রতিশ্রতিবদ্ধ-আবু তালেব মন্ডল নড়াইল ডিবি কর্তৃক ৫০(পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০২ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড ৮৭ হাজার পুলিশ সদস্যের প্রশিক্ষণ শেষ তারা প্রস্তুত আসন্ন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য নোয়াখালীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর হাত বিচ্ছিন্ন মুন্সিগঞ্জে আলু বপনের উৎসব লোকসানের ক্ষত কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে ব্যস্ত কৃষকরা ইটে-ইটে স্বপ্নের বাবরি মসজিদ

ফটিকছড়িতে বিএনপির দলীয় মনোনয়ন কর্নেল আজিম উল্লাহ বাহারকে দেওয়ার দাবিতে মানববন্ধন

ফটিকছড়ি প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে
73

ফটিকছড়ি প্রতিনিধি:

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ফটিকছড়ি বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

১৭নভেম্বর সোমবার বিকাল ৩টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার একজন ত্যাগী ও যোগ্য ব্যক্তিই। তিনি দীর্ঘদিন ধরে ফটিকছড়ির সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন।

২০১৮সালে তিনি ধানের শীষের প্রচারণায় ফটিকছড়িতে রক্তাক্ত হন। দলের সংকটময় সময়ে তিনি মাঠে থেকে দায়িত্ব পালন করেছেন, যা তৃণমূলের কাছে আরও জনপ্রিয় করেছে। তারা আরো বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে পুরো ফটিকছড়িতে তিনি সংগঠনকে নতুনভাবে পুনর্গঠন করেছেন ১১টি অঙ্গ সংগঠনসহ।

সংগঠনকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচনের দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। তাই বিএনপি হাই কমান্ডের কাছে আমাদের একটাই আহ্বানড়তাঁকেই মনোনয়ন দেওয়া হোক।

পৌর বিএনপি নেতা মোঃ এমরান সভাপতিত্বে, নুরুল আবছার চৌধুরী ও নাছির উদ্দীন সিকদার সঞ্চালনায় বক্তব্য রাখেন সরোয়ার মফিজ,মোঃ সরোয়ার হোসেন,নুরুল ইসলাম তালুকদার,মোঃ হাসান,জসিম উদ্দীন,সামশুল আলম সিকদার

মাওলানা নুরুল আলম,আবদুল মাবুদ মুন্সি,এড.লিয়াকত আলী চৌধুরী,মোঃ নুরুল আলম মেম্বার,তাসলিমা আক্তার মনি,ডাঃ মোঃ রুবেল কামাল উদ্দীন,জসিম উদ্দীন,আবুল হাসেম মেম্বার,রাসেল রাসু,হারুনুর রশিদ,দিদারুল আলম,সাগর চৌধুরী,মোঃ হারুন,সিজারুল ইসলাম,যুবদল নেতা ইব্রাহীম বিজয়,শহিদুল ইসলাম শহিদ,ছাত্রনেতা ইঞ্জিনিয়ার বেলাল উদ্দীন মুন্না,শরিফ প্রমূখ।

এর আগে গত ৭ নভেম্বর চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের বিবিরহাট, নাজিরহাট ঝংকার ও হেয়াকো এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও গত ১০ নভেম্বর বিকেলে উপজেলার দাঁতমারা ইউনিয়নে,১৪ নভেম্বর দক্ষিণ ফটিকছড়িতে মহাসড়কে এ মানববন্ধন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বোস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট