1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা বিনোদপুরে মানববন্ধন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 1:32 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা বিনোদপুরে মানববন্ধন

মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর উপজেলা প্রতিনিধি 
  • Update Time : Sunday, December 7, 2025,
  • 259 Time View
354

মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর উপজেলা প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ভাবনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারী শিক্ষককে শারীরিক নির্যাতনসহ নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা।রবিবার  (৭ ডিসেম্বর ) সকালে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা অংশগ্রহণ করেন।সহকারী শিক্ষিকা আফরোজা খাতুন অভিযোগ করে বলেন, বিভিন্ন সময়ে প্রধান শিক্ষিকা তার ওপর মানসিক চাপ সৃষ্টি করেন। তিনি জানান,আমি তার অন্যায়ের বিরুদ্ধে মুখ খুললে বাইরে থেকে লোকজন এনে আমাকে হুমকি দেওয়া হয়। সহকারী শিক্ষকদের কর্মবিরতির সময় তিনি ইচ্ছাকৃতভাবে অভিভাবকদের আমার সম্পর্কে বিভ্রান্তিকর ও খারাপ কথা বলেন।অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে অভিভাবকদের স্কুল এলাকা ত্যাগ করতে বলায় প্রধান শিক্ষিকা তাকে গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে চোখ উপড়ে ফেলার হুমকিও দেন। ভয়ে দৌড়ে পালানোর সময় সিঁড়িতে পড়ে গিয়ে তিনি পায়ে আঘাত পান বলে জানান আফরোজা খাতুন।স্থানীয় বাসিন্দারা জানান, প্রধান শিক্ষিকা প্রায়ই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিদ্যালয়ের আশপাশে বসবাস করায় এসব ঘটনা তারা নিয়মিত দেখছেন।তার দায়িত্ব গ্রহণের পর থেকেই বিদ্যালয়ে অশান্তি লেগেই রয়েছে বলে অভিযোগ করেন তারা।বিদ্যালয়ের একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং নিয়মিত ক্লাস নেন না। কোনো বিষয়ে জানতে চাইলে অভিভাবকদের সঙ্গেও তিনি দুর্ব্যবহার করেন বলে দাবি তাদের।তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রধান শিক্ষিকা। তিনি বলেন, “আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা। আমাকে ফাঁসাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্র করা হচ্ছে।এ বিষয়ে মহম্মদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হামিদুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়ক  ইতোমধ্যে ওই বিদ্যালয় পরিদর্শন করেছি।উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি অবগত হওয়ার পর তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন।তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট