1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
পীরগাছায় ছাওলা ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 2:10 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

পীরগাছায় ছাওলা ইউনিয়ন বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

হাবিবুর রহমান পীরগাছা (রংপুর) প্রতিনিধি -
  • Update Time : Monday, February 3, 2025,
  • 181 Time View
91

হাবিবুর রহমান পীরগাছা (রংপুর) প্রতিনিধি 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রংপুরের পীরগাছায় ছাওলা ইউনিয়ন বিএনপির নির্বাচনে সভাপতি পদে শাহ মোঃ নুরে আলম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোকারুল ইসলাম

ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুন নির্বাচিত হয়েছেন।সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলার ছাওলা ইউনিয়নের বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯টি ওয়ার্ড থেকে ৪৫৯ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন উপজেলা বিএনপি আহবায়ক আমিনুল ইসলাম রাঙ্গা। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মতিয়ার রহমান। ৪৫৯ ভোটের মধ্যে ছাতা প্রতীকে ২১৭ ভোট পেয়ে শাহ মোঃ নুরে আলম সিদ্দিকী সভাপতি,ফুটবল প্রতীকে ১৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক মোকারুল ইসলাম,মাছ প্রতীকে ১৭৩ ভোট পেয়ে মাহমুদুল হাসান মামুন সাংগঠনিক সম্পাদক বিজয়ী হন।নির্বাচনে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম ডালেজ, জাকির আহমেদ, আব্দুল মান্নান সরদার, আব্দুস সালাম আজাদ জুয়েল, সদস্য আজাদ হোসেন,উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আলিম আলম,যুগ্ম আহবায়ক সাব্বির আহম্মেদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেন,যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন সেতু,সালমান আলম,উপজেলা ছাত্রনেতা বাবু,সোহেল,জন্স,শাকিল আহম্মেদ, শাকিল,পীরগাছা সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান প্রান্তিক সহ জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মী ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের হাজার হাজার উৎসুক জনতা। নির্বাচনের আগে সকাল ১০টায় প্রার্থী ও ভোটারদের নিয়ে এক কর্মি সম্মেলন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট