1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| সকাল ৮:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

পিরোজপুরে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়: পেশাদার সম্পর্ক জোরদারের আহ্বান  

সৈয়দ আলরাজী, পিরোজপুর 
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 182 Time View
294

সৈয়দ আলরাজী, পিরোজপুর 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের সঙ্গে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আবু সাঈদ সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য দেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, ইত্তেফাক স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, দ্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, বাসস প্রতিনিধি মিজানুর রহমান, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদার, জিটিভির প্রতিনিধি নাঈম তালুকদার, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি নাছির উদ্দিন, মোহনা টিভির প্রতিনিধি নুরু উদ্দিন, আমার বার্তা প্রতিনিধি মনির চৌধুরী, প্রভাতী বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ আল রাজী জোহা সহ বিভিন্ন উপজেলার প্রেসক্লাব সভাপতি–সম্পাদক ও গণমাধ্যমকর্মীরা।

বক্তারা বলেন, প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে স্বচ্ছ, পেশাদার ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থানীয় উন্নয়ন, অপরাধ দমন, সামাজিক স্থিতিশীলতা এবং মাদক–সন্ত্রাস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তথ্য আদান-প্রদান ও সমন্বিত উদ্যোগ একটি দায়িত্বশীল গণমাধ্যম ও কার্যকর প্রশাসন গঠনে সহায়তা করে। তারা আরও বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে যাতে হয়রানি, হুমকি বা মিথ্যা মামলার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের সুরক্ষা ও নজরদারি প্রয়োজন।

জেলা প্রশাসক আবু সাঈদ বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সচেতন করতে প্রশাসন যথাযথ ভূমিকা রাখবে। তিনি বলেন, “আপনারা মাঠে কাজ করেন, তাই জেলার সুবিধা–অসুবিধার তথ্য আমাদের জানাবেন। মাদক, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আপনাদের মতামত ও সহযোগিতা কামনা করছি। সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক—আমরা মিলেমিশে জেলাকে আরও এগিয়ে নিতে চাই।

সভায় সাংবাদিক নেতারা প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন এবং অপসাংবাদিকতা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন—অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী এবং আরডিসি মোঃ রুবাইয়াত ফেরদৌস। মতবিনিময় সভায় জেলা প্রশাসন ও সাংবাদিক সমাজ জেলার উন্নয়ন, স্বচ্ছতা ও গণমানুষের সেবায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026