1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
নির্বাচনী দায়িত্বপালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় করনীয় সংক্রান্তে বৈঠক - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
May 2, 2026, 8:02 am
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নির্বাচনী দায়িত্বপালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় করনীয় সংক্রান্তে বৈঠক

কামরুল ইসলাম
  • Update Time : Sunday, December 7, 2025,
  • 44 Time View
98

কামরুল ইসলাম

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নির্বাচনী দায়িত্বপালন ও আইন-শৃঙ্খলা রক্ষায় করনীয় সংক্রান্তে সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জগণকে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা চট্টগ্রাম জেলায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জগণকে নিয়ে আজ এক বিশেষ দিকনির্দেশনামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় শুরুতেই পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয় নতুন যোগদানকারী সকল অফিসার ইনচার্জকে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান।
পুলিশ সুপার মহোদয় বক্তৃতার এক পর্যায়ে বলেন “জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, জনবিশ্বাস অটুট রাখা এবং সেবা প্রদানকে আরও গতিশীল করতে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জনগণের প্রতি শ্রদ্ধাশীল থেকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য একটি বড় পরীক্ষা, এটি সফলভাবে সম্পন্ন করাই এখন প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও বলেন “প্রতিটি থানায় গোয়েন্দা তথ্য সংগ্রহ জোরদার করতে হবে, মাদক, সন্ত্রাস, অস্ত্র, চুরি-ডাকাতিসহ সকল অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করতে হবে। জনগণের সমস্যাকে নিজের সমস্যা হিসেবে বিবেচনা করে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।”
সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন জাতীয় নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামনে রেখে সকল অফিসার ইনচার্জকে বিশেষভাবে প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তিনি বলেন “সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা আমাদের মৌলিক দায়িত্ব। ভোটের পরিবেশ নষ্ট করে এমন যে কোনো অপচেষ্টা আগেই শনাক্ত করে প্রতিরোধ করতে হবে। টহল, চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি সব ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।” বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্যে নির্দেশ প্রদান করা হয়।
সভায় জেলার সকল অতিরিক্ত পুলিশ সুপার, সিনিয়র পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সদ্য যোগদানকৃত সকল অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। তাঁরা জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনাকে স্বাগত জানান।
পরিশেষে পুলিশ সুপার মহোদয় নবাগত অফিসার ইনচার্জগণের প্রতি তাঁর আস্থা প্রকাশ করে বলেন “আপনারা প্রত্যেকে নিজ নিজ থানাকে একটি সেবাকেন্দ্রে পরিণত করবেন এটাই জেলা পুলিশের প্রত্যাশা। জনগণের জন্য কাজ করুন, তারা আপনাদের সম্মান দেবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট