
মিয়া মোহাম্মদ আছকির উদ্দিন ষ্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার নরহা (পূর্ব) গ্রামে সাইফুল ইসলাম আকাশ (৩২) পিতা—ছুট্টু মিয়া নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে।ঘটনাটি ঘটেছে গতকাল রাতের কোনো একসময়। ভোরে পরিবারের সদস্যরা তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে প্রবেশ করলে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় আকাশকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।পরিবার থেকে সঙ্গে সঙ্গে বিষয়টি নাছিরনগর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।এ বিষয়ে নাছিরনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সোহেল শিকদার ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।কেন তিনি আত্মহত্যা করলেন, তা এখনো স্পষ্ট নয়। তদন্তের ফলাফল পাওয়ার পর আরও বিস্তারিত জানা যাবে বলে পুলিশ জানায়।ঘটনার পর গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।