1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নরসিংদীর বেলাব বাজারে এক রাতে ৬ দোকানে চুরি - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 30, 2026, 12:46 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

নরসিংদীর বেলাব বাজারে এক রাতে ৬ দোকানে চুরি

মোঃ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ
  • Update Time : Wednesday, January 29, 2025,
  • 166 Time View
102

মোঃ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি,নরসিংদীঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নরসিংদীর বেলাবতে একরাতে দুটি কম্পিউটার দোকানসহ ছয় দোকানে চুরির ঘটনা ঘটেছে। বুধবার সকালে বাজারের ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্থ দোকানীরা বাজারে গিয়ে দোকান ঘরের টিনের চাল কেটে এসব চুরির ঘটনাটি টের পান।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এ চুরির ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত ব্যসায়ীরা জানান, প্রতিদিনের মত বেলাব উপজেলা সদরের কলেজ রোডে অবস্থিত দোকানীরা তালা দিয়ে বাড়ি চলে যায়। পরে রাতের কোন এক সময়ে বাজারের কলেজ রোডের মাওলা বেকারী, মা কনফেকশনারি, অরিক সিলিকন, মা হার্ডওয়্যার, ফারুকের অমি ফটোকপি এন্ড কম্পিউটার এবং আবুল হোসেনের মুদির দোকানে চুরির ঘটনা ঘটে। চোরেরা ঘরের চালের টিন কেটে দোকানে ঢুকে কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ীরা আরও জানান, বেলাব বাজারে প্রায় সাড়ে আটশত স্থায়ী দোকান রয়েছে। অস্থায়ী দোকান রয়েছে অর্ধ সহস্রাধিক। এসব দোকানে পাহারা দেয়ার জন্য ৪ জন পাহারাদার রয়েছেন। অভিযোগ রয়েছে পাহারাদাররা প্রায় সময়-ই রাতে নেশাগ্রস্ত হয়ে দায়িত্বে পালনে অবহেলা করেন। এসব কারণে প্রায়ই বেলাব বাজারে চুরি সংঘটিত হয়। গত তিন মাসে বেলাব বাজারে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে। এসব চুরির ঘটনা নিয়মিত ঘটলেও অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে।

বেলাব বাজার পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি বলেন, আমি চুরির ঘটনা শুনেছি। ব্যবসায়ীরা নিয়মিত পাহারাদারদের বেতন প্রদান করেন না। এ কারণে তারা নিয়মিত পাহারার ডিউটিও করে না। এসব কারণে চুরির ঘটনা বাড়ছে বলে মনে করি।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, এসব বিষয়ে কেউ এখনো কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট