
মোঃ আব্দুল আজিজ শেখ নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এ স্লোগানকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১:০০মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানব বন্ধন করা হয়। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোচনায় সভা সঞ্চালনা করেন তথ্য অফিসার আব্দুল মতিন, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুর্শিদা খাতুন ,সভাপতির বক্তব্যে নির্বাহী অফিসার বলেন , দুর্নীতি হচ্ছে দেশের সকল উন্নয়ন কাজের প্রধান অন্তরায়,এই দুর্নীতির ফলে পরিবার,সমাজ রাষ্ট্র তার লক্ষ্যে পৌঁছাতে পারে না । এই জন্য সকল মানুষ কে এই দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে, তবেই দূর্নীতি কমানো সম্ভব হবে। তাই সকল মানুষের স্লোগান হওয়া উচিত নিজে দুর্নীতি করবো না অন্যকেও দুর্নীতি করতে দিব না ,তবেই একটি দেশ ও জাতি সমাজ ও রাষ্ট্র তার লক্ষ্যে পৌঁছাতে পারে। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম,নিয়ামতপুর থানার সাব ইন্সপেক্টর তরিকুল ইসলাম , প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম, মেসবাহুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান,ডিআইও আব্দুল মতিন, উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান । এছাড়াও উপস্থিত ছিলেন । নিয়ামত পুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামতপুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সুুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় নেত্রীবৃন্দ। আলোচনা শেষে সভায় বক্তারা আগামীর বাংলাদেশ গঠনে দূর্নীতি প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান ও সহযোগিতা কামনা করেন ,এছাড়া ও বিশেষ করে তরুণদের মূখ্য ভূমিকা পালনের আহ্বান জানানো হয় ।