1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
নওগাঁয় বিদ্যুৎ (নেসকো) অফিস ঘেরাও।  - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 15, 2026, 7:18 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

নওগাঁয় বিদ্যুৎ (নেসকো) অফিস ঘেরাও। 

নিজস্ব প্রতিবেদক 
  • Update Time : Wednesday, January 29, 2025,
  • 154 Time View
72

নিজস্ব প্রতিবেদক 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁয় প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে গ্রাহকরা। এসময় অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক বন্ধ রাখে কর্তৃপক্ষ।

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে, তাজের মোড়ে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটি। বিক্ষোভ সমাবেশ শেষে আন্দোলনকারীরা শহরের কাঠালতলী এলাকায় নেসকো কার্যালয় ঘেরাও করেন। ঘেরাও কর্মসূচি শেষে নেসকোর নির্বাহী প্রকৌশলী ফরিদুল হাসানের কাছে স্মারকলিপি দেন কমিটির নেতারা। পূর্ব ঘোষণা অনুযায়ী বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা কমিটির নেতা ও সাধারণ বিদ্যুৎ গ্রাহকেরা বেলা ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা শহরের কাঠালতলী মোড় এলাকায় অবস্থিত নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসির (নেসকো) অফিস ঘেরাও করেন। বিদ্যুৎ অফিসের সামনের সড়কে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা হয়রানিমূলক প্রিপেইড স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার, বিদ্যুৎ খাতের সংস্কার ও গ্রাহক হয়রানি-ভোগান্তি নিরসনের দাবি জানান। বিক্ষোভ সমাবেশ চলার সময় নওগাঁ-বগুড়া সড়কে ১৫ থেকে ২০ মিনিট যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে ভিতরে যান। সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল নওগাঁ জেলা শাখার আহ্বায়ক জয়নাল আবেদিন মুকুল বলেন, বিদ্যুৎ খাত থেকে রেন্টাল, কুইক রেন্টালের নামে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লুটেরা বাহিনী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। দীর্ঘদিন ধরে আমরা এই লুটেরাদের বিচারের দাবি জানিয়ে আসছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এখনও কোনো পদক্ষেপ নেয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ গ্রাহকদের এখনও হয়রানি ও ভোগান্তি ফেলানোর প্রক্রিয়া চলতে আসছে। এটা দুঃখজনক। জনগণের টাকা লোপাটের এই প্রক্রিয়া বন্ধ করতে হবে।

বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব আলিমুর রেজা রানা বলেন, প্রিপেইড মিটার স্থাপন বন্ধ করে পুরোনো মিটারের ত্রুটি সংশোধন করতে হবে। এর মাধ্যমে জনমনে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে হবে। আমরা একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছি। যদি বিদ্যুৎ খাতের লুটের বিচার না হয়, জনমত উপেক্ষা করে নওগাঁয় নেসকোর হয়রানিমূলক প্রিপ্রেইড মিটার স্থাপন করা হচ্ছে। ইতোমধ্যে যাঁদের বাড়িতে প্রিপেইড মিটার লাগানো হয়েছে, সেগুলো প্রত্যাহার করা হয় না তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। এ বিষয়ে নেসকোর প্রকৌশলী ফরিদুল হাসান বলেন, গ্রাহকরা নির্বাহী প্রকৌশলী নেসকো বরাবর স্মারকলিপি লিখেছে। স্মারকলিপিটি আমাকে নির্বাহী প্রকৌশলীর কাছে দিতে বলা হয়েছে। স্মারকলিপির বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেব। তিনি আরও বলেন, প্রি-পেইড লাগানো নেসকোর একটি ধারাবাহিক প্রক্রিয়া। তবে বিভিন্ন স্থানে গ্রাহকদের অভিযোগের কারণে প্রিপেইড মিটার স্থাপন প্রক্রিয়া আপাতত বন্ধ হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপন নিয়ে গণশুনানির করে প্রিপেইড মিটার স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট