1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| সন্ধ্যা ৬:০২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

নওগাঁয় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে ৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ফেনসিডিল।

মোঃজাহাঙ্গীর আলম নওগাঁ জেলা প্রতিনিধি 
  • Update Time : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫,
  • 228 Time View
114

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির ওসি আব্দুল মান্নান। এর আগে গতকাল শুক্রবার দিবাগত রাতে শহরের চকমুক্তার ও সুলতানপুর এলাকায় এসব অভিযান চালানো হয়।গ্রেফতার ব্যক্তিরা হলেন, সদর থানার কুতুবপুর এলাকার মিঠুন আলী (৩৪) ও রানীনগর উপজেলার বাহাদুরপুর এলাকার ইমরান হোসেন (৩৫)।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চকমুক্তার এলাকার একটি পার্সেল সার্ভিস প্রতিষ্ঠানের সামনে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। এসময় মিঠুন আলী নামের ওই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। পরে তার হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ১০টি প্যাকেটে মোড়ানো সাড়ে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ২৮ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন জানায়, গাঁজাগুলো সে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশে রেখেছিল। এ ঘটনায় মিঠুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে মিঠুনকে আদালতে সোর্পদ করেছে পুলিশ।এদিকে একই দিনে ডিবির এসআই রবিউল ইসলামের নেতৃত্বে একটি দল সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইমরান নামের একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৭৫ হাজার টাকা।পুলিশ জানায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে ফেনসিডিল বিক্রির সঙ্গে জড়িত। উদ্ধার করা ফেনসিডিল তার হেফাজতে বিক্রির উদ্দেশে মজুদ ছিল।নওগাঁ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক আব্দুল মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ধরতে ডিবি পুলিশের সদস্যরা আগে থেকেই ঘটনাস্থলে ওত পেতে ছিল। তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত নওগাঁ গড়তে জেলা পুলিশ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। জনগণের সহযোগিতা পেলে আমরা দ্রুত মাদক কারবারিদের দমন করতে পারব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026