1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ধামইরহাটে প্রশাসনের অভিযানে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ-ফসলি জমির মাটি বিক্রির দায়ে অর্থদন্ড - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 16, 2026, 1:32 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ধামইরহাটে প্রশাসনের অভিযানে সরকারি জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ-ফসলি জমির মাটি বিক্রির দায়ে অর্থদন্ড

মোঃ উজ্জল হোসেন ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি  
  • Update Time : Tuesday, February 4, 2025,
  • 131 Time View
57

মোঃ উজ্জল হোসেন ধামইরহাট (উপজেলা) প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

নওগাঁর ধামইরহাটে সরকারি খাস জমি দখল করে অবৈধভাবে বাড়িঘর নির্মাণ কাজ

করার অভিযোগ উঠেছে। ঘটনাটি জেনে প্রশাসনের পক্ষ থেকে একাধিক বার

নিশেধাজ্ঞা দিলেও কর্ণপাত না করায়  অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণ কাজ

বন্ধ করে দেয় প্রশাসন। ৩ ফেব্রুয়ারি সন্ধায় উপজেলার হরিতকীডাঙ্গা মোড়

এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ

ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান।

জানা যায়, উপজেলা ধামইরহাট ইউনিয়নের অন্তর্গত হরিতকীডাঙ্গা এলাকার মৃত

মো. আলীর ছেলে মুকতার হোসেন ওই এলাকার মহব্বতপুর মৌজার ১০১ নং দাগের খাস খতিয়ানের জায়গা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ করতে থাকেন। বিষয়টি

উপজেলা প্রশাসনের নজরে আসলে অবৈধস্থাপনা নির্মাণ কাজ বন্ধ করতে একাধিকবার নিষেধ করা হলেও বিষয়টি কর্ণপাত না করে পুনরায় নির্মাণ কাজ চালিয়ে যায়

প্রভাবশালী মুকতার হোসেন। পরে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি আভিযানিক টিম অভিযান চালিয়ে ৭ দিনের মধ্যে দখল হওয়া সরকারি জমিতে অবৈধ স্থাপনা সরানোর নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি এসিল্যান্ড অফিসের সার্ভেয়ারকে দখলদারের বিরুদ্ধে মামলা প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।

অপরদিকে সোমবার রাত ৯টায় উপজেলার তেলীপাড়া নামক এলাকায় ফসলি জমির টপসয়েল বিক্রয়ের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় রানীনগর উপজেলার গহেলপুর গ্রামের নাসির আকন্দের

ছেলে মিজানুর রহমান (২৭) কে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ প্রদান করা হয়। ঘটনাস্থলেই জরিমানা প্রদান করেন এবং ভবিষ্যতে এমন কাজে আর জড়াবেন না বলে অঙ্গিকার করেন অভিযুক্ত মিজানুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট