1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সকাল ১০:১৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

থাইংখালিতে বৃহৎ উচ্ছেদ অভিযান বন বিভাগের পদক্ষেপে প্রশংসার জোয়ার

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২০, ২০২৫,
  • 89 Time View
157

মোঃ আবদুল্লাহ আল-মামুন

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

অদ্য ২০ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ ও উখিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উখিয়া থানার থাইংখালি বিটের মরাগাছতলা এলাকায় বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা ২৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করে বনাঞ্চল পুনরুদ্ধার করা হয়। এ উদ্যোগকে ঘিরে এলাকাবাসী ও সচেতন নাগরিকদের মধ্যে বন বিভাগের প্রতি ব্যাপক প্রশংসার স্রোত দেখা গেছে।

উখিয়া রেঞ্জ সূত্রে জানা যায়, রেঞ্জের বিভিন্ন বিটে দীর্ঘদিন ধরে সংরক্ষিত ও রক্ষিত বনভূমি দখল করে অসাধু ব্যক্তিরা ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন করে আসছিল। উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এসব অবৈধ স্থাপনা অপসারণে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে আজকের অভিযানে থাইংখালির মরাগাছতলা এলাকার অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট জবরদখলমুক্ত করা হয়।

বন বিভাগ জানায়, উচ্ছেদের আগে অবৈধ দখলদারদের তাদের স্থাপনার বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য নোটিশ দেওয়া হয়। নোটিশের পর নির্ধারিত সময় পার হলেও কেউ বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং মাইকিং করে সব ধরনের মালামাল সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও তা সাড়া না পাওয়ায় শেষ পর্যন্ত উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালিত হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও সামাজিক বনায়নসহ সংরক্ষিত বনভূমি দখল করে যারা অবৈধভাবে স্থাপনা স্থাপন করবে তাদের বিরুদ্ধে একই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026