
মোঃ আসাদুজ্জামান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আজ ৬১ তম জন্মদিন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে।
বিভিন্ন সংবাদমাধ্যম ও সূত্র অনুযায়ী, তারেকের জন্মদিনে সাধারণত দলীয় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করতেন। তবে এ বছর বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক আয়োজন না করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
জন্মদিন উদযাপন থেকে বিরত থাকার জন্য গত ১৮ নভেম্বর, ২০২৫-এ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান যে, তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার, ব্যানার ও আলোচনা সভাসহ কোনো ধরনের আড়ম্বরপূর্ণ কর্মসূচি পালন করা হবে না।
দলের সব পর্যায়ের নেতাকর্মীদের এই নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এবং অন্যথা হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।এর আগেও বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে তারেক রহমানের জন্মদিন পালন স্থগিত রাখার ঘোষণা দেওয়া হয়েছিল।