1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
ঝিনাইদহ চিহ্নিত সুদখোর ইসরাইল নেই কোন প্রশাসনিক উদ্যোগ - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 29, 2026, 5:34 am
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

ঝিনাইদহ চিহ্নিত সুদখোর ইসরাইল নেই কোন প্রশাসনিক উদ্যোগ

জুবায়ের রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধ
  • Update Time : Monday, February 3, 2025,
  • 138 Time View
60

জুবায়ের রহমান ঝিনাইদহ জেলা প্রতিনিধ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুদে টাকা নিয়ে বিপাকে পড়েছেন ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের মোশারেফ মন্ডলের ছেলে শিমুল মন্ডল। ৫০ হাজার টাকা সুদ নিয়ে ৬ লাখ টাকা সুদ কারবারী ইসরাইলকে দিলেও মুক্তি মেলেনি। আবার টাকা দাবি করে মামলা করেছেন কোর্টে। সোমবার ঝিনাইদহের প্রাণকেন্দ্র পায়রা চত্বর ওপেন প্রেস ক্লাবে মানববন্ধনে এমনটা জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

মানববন্ধনে একাধিক ভুক্তভোগী জানায়, চাষাবাদের জন্য মধুহাটি ইউনিয়নের বড়বাড়ি গ্রামের আমজেদ আলীর ছেলে ইসরাইলের কাছ থেকে ২০২০ সালে ১৫ এপিল্র ৫০ হাজার টাকা সুদ হিসেবে নেন শিমুল মন্ডল। কিন্তু সেই টাকা শোধ করতে গিয়ে হারিয়েছেন স্বর্বস্ব। প্রতিমাসে সাড়ে ১২ হাজার টাকা মৌখিক চুক্তি থাকলেও আর্থিক টানাপোড়েনের কারণে নিয়মিত তা পরিশোধ করতে পারেননি শিমুল। এরপর সুদে কারবারি মিমাংসা জন্য চাপ দিতে থাকে শিমুল মন্ডলকে। পরে ৪ লাখ ৩০ হাজার টাকা দাবি করে সুদ কারবারি ইসরাইল। উপায়ন্ত না পেয়ে বসতভিটা বিক্রি করে সুদে কারবারীর হাতে ৩ লাখ ১৪ হাজার টাকা তুলে দেন শিমুল। পরবর্তিতে আরও ১ লাখ ২০ হাজার টাকা দাবি করেন ইসরাইল। সেই দাবি পূরণ না হওয়ায় ভূয়া স্ট্যাম্পে ইসরাইলের মা ওজলা খাতুনকে বাদি করে ৫ লাখ টাকা কর্জ দিয়েছেন দাবি করে কোর্টে মামলা করেছে সুদে কারবারি। সেই মামলায় সাক্ষী হিসেবে নাম দেওয়া হয়েছে সুদে কারবারি ইসরাইল,তার বাবা,স্ত্রীকে।

ভক্তভোগী শিমুল মন্ডলের পিতা মোশারেফ মন্ডল বলেন,‘৫০ হাজার টাকা নিয়ে এ পর্যন্ত ৬ লাখ টাকার উপরে সুদে কারবারি ইসরাইলকে দিয়েছি। বসতভিটা বিক্রি করে টাকা দিয়েও মুক্তি মেলেছি। জমিজমা,টাকা পয়সা হারিয়ে একেবারে পথে বসে গেছি। বর্তমানে আমার নিকটতম প্রতিবেশি ইলাজ মিয়াকে দিয়ে ইসরাইল আমার ও আমার পরিবারকে শারীরিক, মানষিক নির্যাতন সহ সামাজিকভাবে হেয় পতিপন্ন করছে। এমনকি চলতি ২০২৪ সালের ১৫ ডিসেম্বর আমার ছেলে রিপুল মন্ডলের ওপর হামলা করে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মিথ্যা গল্প সাজিয়ে ইলাজ মিয়া আমাদের নামে ঝিনাইদহ সদর থানায় অভিযোগ দায়ের করে। সেই অভিযোগকে কেন্দ্র আমাকে এবং আমার ছোট ভাই বাবলুকে থানায় মিমাংসার কথা বলে আটক কর পরদিন কোর্টে চালান করে এবং আমার ছেলে শিমুলকেও আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। এতকিছুর পরও বিভিন্নভাবে আমার ও আমার পরিবারকে প্রাণনাশের ভয় দেখানো হচ্ছে। আমরা সুদ কারবারি ইসরাইলে থেকে মুক্তি চাই।

এবিষয়ে সুদ কারবারি ইসরাইল সব অভিযোগ অস্বীকার করে বলেন,‘শিমুল মন্ডলের সঙ্গে কোনদিন কোনো লেনদেন হয়নি আমার। অন্যদিকে মামলা করার বিষয়ে প্রশ্ন করলে বলেন,আদালতে মামলা করেছি। সত্য মিথ্যা সব প্রমাণ হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট