1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ৪:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ 

জুবায়ের রহমান জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :
  • Update Time : বুধবার, জানুয়ারি ২৯, ২০২৫,
  • 154 Time View
130

জুবায়ের রহমান জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বরাদ্দকৃত ৬০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরটিএর ট্রাস্টি বোর্ড কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়।

বিআরটিএর ঝিনাইদহ সার্কেল এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আওয়াল।এছাড়া অন্যান্যেদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ ঝিনাইদহের সহকারী পরিচালক মইনুল ইসলাম, মোটরযান পরিদর্শক প্রকৌশলী এসএম সবুজ, মোটরযান পরিদর্শক তারিক হাসান, পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১১ জন ও আহত ৩ জনের পরিবারের সদস্যদের মধ্যে এই চেক বিতরণ করা হয়। নিহতদের প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা ও আহত ২ জনকে ১ লক্ষ টাকা করে এবং গুরুতর আহত এক ব্যক্তিকে ৩ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়।বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনা কবলিত হওয়ার ৩০ দিনের মধ্যে উপযুক্ত প্রমাণাদিসহ নির্ধারিত ফরমে নিহত কিংবা গুরুতর আহতদের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে তা ট্রাস্টি বোর্ডে যাছাই বাছাই পূর্বক অর্থ সহযোগীতা মঞ্জুর করা হয়।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026