1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১১:৫৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

ঝিনাইদহে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে হামিদুর রহমান নামে এক যুবদল নেতা আটক।

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :জুবায়ের রহমান
  • Update Time : সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫,
  • 193 Time View
144

ঝিনাইদহের শৈলকুপায় এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে হামিদুর রহমান নামে এক যুবদল নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনতা ব্যাংকের সামনে থেকে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শৈলকুপা থানার ওসি মাসুম খান।
আটক হামিদুর রহমান উপজেলার রয়েড়া গ্রামের মো. হারুনের ছেলে। তিনি উমেদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহ্বায়ক।

ভুক্তভোগী ব্যবসায়ী আসাদুর রহমান টিপু বলেন, টাকা তুলে আমি ব্যাংকের বাইরে আসি। তখন ওই ব্যক্তি (হামিদুর রহমান) আমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। আমার চিৎকার শুনে স্থানীয়রা এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে ওসি মাসুম খান বলেন, হামিদুর রহমানের সঙ্গে ব্যবসায়ী আসাদুর রহমানের ব্যবসায়িক সম্পর্ক ছিল। হামিদুর রহমান আসাদুর রহমানের কাছে টাকা পান। সেই টাকা অনেকদিন ধরে তিনি চাচ্ছেন। ব্যবসায়ী আসাদুর রহমান টাকা দিচ্ছিলেন না। আসাদুর রহমান আজ ব্যাংক থেকে টাকা উঠান। হামিদুর রহমান টাকার ব্যাগ থেকে টাকা নেওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাকে ধরে মারধর করে। পরে পুলিশ গিয়ে হামিদুর রহমানকে থানায় নিয়ে আসে। ব্যবসায়ী থানায় অভিযোগ দিয়েছেন।ব্যবসায়ী আসাদুর রহমানের কাছে হামিদুর রহমান কতো টাকা পাবেন সেটা বলতে পারেননি ওসি মাসুম খান।

এ বিষয়ে জানতে ঝিনাইদহ জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনককে ফোন করা হলেও তাকে ফোনে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026